সব বোর্ডের ক্লাস ১০ -এর পরীক্ষা শেষ হয়েছে বেশ কিছুদিন হল। আগামী আর কয়েক দিনের মধ্যেই ক্লাস ১১ -এর ক্লাস বা ভর্তি শুরু হয়ে যাবে একাধিক বোর্ডের অধীনস্থ স্কুলের। ছবি- সংগৃহীত
2
8
আপনি কি আপনার সন্তানের স্কুল চেঞ্জ করার কথা ভাবছেন ক্লাস ১০ এর পর? তাহলে মাথায় রাখুন এই বিষয়গুলো। এই তথ্য এবং নথিতে যেন কোনও ভুল না থাকে। জানুন কী কী নথি লাগবে? ছবি- সংগৃহীত
3
8
প্রথমত, ক্লাস ১০ এর মার্কশিট লাগবে। ফল প্রকাশের পর আসল কপি বা ইন্টারনেট থেকে ডাউনলোড করা রেজাল্ট নিয়ে যান। ছবি- সংগৃহীত
4
8
আগে যে স্কুলে পড়ত সন্তান সেখান থেকে টিসি বা ট্রান্সফার সার্টিফিকেট লাগবে। এটা ছাড়া কিন্তু অন্য স্কুলে ভর্তি করাতে পারবেন না সন্তানকে। ছবি- সংগৃহীত
5
8
কেবল স্কুল নয়, যদি বোর্ড বদলাতে চান তাহলে মাইগ্রেশন সার্টিফিকেট পর্যন্ত লাগবে। ধরা যাক ক্লাস ১০ পর্যন্ত আপনার সন্তান ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়ত। এবার তাকে আইসিএসই বোর্ডের কোনও স্কুলে দিতে চাইছেন তাহলে এই মাইগ্রেশন সার্টিফিকেট লাগবে। ছবি- সংগৃহীত
6
8
ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে। এটি আগের স্কুল থেকেই পাবেন। ছবি- সংগৃহীত
7
8
আধার কার্ড লাগবেই। আপনি সন্তানকে আগের স্কুল বা নতুন স্কুল যেখানেই ভর্তি করুন না কেন, সেখানে এটা লাগবেই। ছবি- সংগৃহীত
8
8
এছাড়া পাসপোর্ট সাইজের ছবি, অ্যাড্রেসের প্রমাণ, ইত্যাদির মতো নথিও লাগতে পারে। ছবি- সংগৃহীত