বিশ্ববাজারে সোনার দামে বিরাট চমক। যুদ্ধের জেরে দাম বাড়ার ইঙ্গিত থাকলেও মাঝপথেই থমকে যাচ্ছে হলুদ ধাতু। লগ্নিকারীরা এখন চরম দোটানায়।
2
11
এপ্রিলের শুরু থেকে সোনার দাম কখনও বেড়েছে, আবার কখনও কমেছে৷ এর জেরে একদিকে যেমন খুশি ক্রেতারা, তেমনই অন্যদিকে চিন্তার ভাঁজ লগ্নিকারীদের৷
3
11
বাজার বিশেষজ্ঞদের মতে, এই মুহূর্তে সোনার পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে ‘২০-দিনের ইএমএ’।
4
11
কেবল বাজার নয়, দাম আটকে থাকার নেপথ্যে বড় কারণ ভূ-রাজনীতি। ইরানের প্রতি ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারি এবং ‘ডেডলাইন’ দেওয়ার পর থেকেই গোটা বিশ্ব সিঁদুরে মেঘ দেখছে।
5
11
ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমা ক্রমেই ফুরিয়ে আসছে। এর ফলে আমেরিকার সঙ্গে ইরানের সম্পর্কের জল কতদূর গড়ায়, সে দিকেই এখন নজর গোটা বিশ্বের।
6
11
সাধারণত যুদ্ধ আবহে শেয়ার বাজার পড়লে লগ্নিকারীরা সোনা কিনতে চান। কিন্তু এবারের ইরান-সঙ্কট যেন চরম অনিশ্চয়তা তৈরি করেছে।
7
11
পরিস্থিতি কোন দিকে মোড় নেবে, তা না বুঝে কেউ বড় বিনিয়োগ করছেন না। যুদ্ধের জেরে সোনার দাম কমছে আবার বাড়ছে।
8
11
একদিকে ডলারের চাহিদা বৃদ্ধি, আর অন্যদিকে পশ্চিম এশিয়ার এই টানটান উত্তেজনা- জোড়া ফলার চাপে সোনার দাম আপাতত এক জায়গায় স্থবির হয়ে আছে।
9
11
ব্যবসায়ীদের ভাষায় একে বলা হয় ‘ওয়েট অ্যান্ড ওয়াচ’। ট্রাম্পের সময়সীমা শেষ হওয়ার আগে বড় কোনও ঝুঁকি নিতে নারাজ লগ্নিকারীরা।
10
11
সকলের চোখ এখন হোয়াইট হাউসের পরবর্তী পদক্ষেপের দিকে। বিশেষজ্ঞদের মতে আজ রাতেই বোঝা যাবে বিশ্ব রাজনীতিতে কী হতে চলেছে।
11
11
যদি ট্রাম্পের ডেডলাইনের পর উত্তেজনা বাড়ে, তবে সোনার দাম ফের রেকর্ড গড়তে পারে। আর যদি কূটনৈতিক ভাবে জট কেটে যায়, তবে বাজার আবার স্বাভাবিক ছন্দে ফিরবে। আপাতত সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় বিশ্ববাজার।