ছুটির দিন সরগরম। পুত্রসন্তানের মা-বাবা হলেন মোহর সেন-দুর্নিবার সাহা। আজকাল ডট ইনের সঙ্গে ফোনে কথা বলতে গিয়ে আনন্দে গলা কেঁপেছে নতুন বাবার। জানিয়েছেন, ভাল আছে, সুস্থ আছে নতুন মা আর তাঁর সদ্যোজাত।এই আবেগ স্পষ্ট তাঁর সামাজিক পাতার বার্তাতেও। ছেলে হওয়ার খবর ভাগ করে নিয়ে তিনি লিখেছেন, ‘তোর জন্য অগণিত তারার আলো। ভাবতেও পারিনি, একটা কান্না আমাদের জীবনে এত আনন্দ এনে দেবে।’ আরও খবর, মোহরের ছেলে হওয়ার খবর প্রথম পেয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনি শুটিংয়ের কারণে শহরের বাইরে। ভোরে খবর পেয়েই দারুণ খুশি তিনি। বুম্বাদা রবিবার সকালে কলকাতায় ফিরেছেন। সম্ভবত বিকেলে মোহরকে দেখতে যেতে পারেন।
জানুয়ারিতে ধুমধাম করে মোহরের সাধের অনুষ্ঠান হয়েছে। টলিউড, টেলিপাড়ার অনেকেই উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে। ছিলেন দুই পরিবারের সমস্ত সদস্য। নিজে দাঁড়িয়ে পুরোটা দেখভাল করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। মোহর তাঁর কাছে কন্যাসম। তারপর থেকেই দিনগোণা শুরু, কবে সুখবর আসবে? রবিবারের সকাল যে এভাবে খুশির সকাল হয়ে উঠবে ধারণা ছিল না সেন এবং সাহা পরিবারের। দুর্নিবারের কথায়, ‘‘প্রত্যেকে খুশি। আমরাও। ছেলে বা মেয়ের প্রতি বাড়তি কোনও ঝোঁক নয়, আমরা চেয়েছিলাম, সুস্থ সন্তান পৃথিবীর আলো দেখুক। সেটাই হয়েছে। এর জন্য চিকিৎসকদের এবং সমস্ত শুভানুধ্যায়ীদের কাছ আমরা কৃতজ্ঞ।’’
আপাতত দিন চারেক হাসপাতালে থাকবেন মোহর। সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরবেন বাড়িতে। কোন বাড়িতে আগে পা রাখবেন? এখনও ঠিক করা হয়নি। দুর্নিবার সন্তান জন্মের খবর ভাগ করে নিতেই সেখানে শুভেচ্ছার বন্যা। পরিচালক শুভ্রজিৎ মিত্র, দর্শনা বণিক, ঋষভ বসু, শ্রুতি দাস, শোভন গঙ্গোপাধ্যায়ের মতো তারকারা ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নতুন মা-বাবাকে।