মেয়েদের বাবার সম্পত্তিতে অধিকার আইন স্বীকৃত। কিন্তু, জামাই কি শ্বশুর-শাশুড়ির সম্পত্তি পেতে পারেন? অথবা কোনও জামাই যদি তাঁর শ্বশুরমশাইয়ের সম্পত্তির অধিকার দাবি করেন, তাহলে কী হবে? কী রয়েছে ভারতীয় আইনে?
2
7
আইন অনুসারে শ্বশুরমশাইয়ের সম্পত্তিতে জামাই কোনও অধিকার দাবি করতে পারেন না। অর্থাৎ, বাবার সম্পত্তিতে মেয়ের অধিকার রয়েছে। জামাইয়ের নয়।
3
7
১৯৫৬ সালের হিন্দু উত্তরাধিকার আইন অনুসারে- কোনও ব্যক্তির মৃত্যুর পর, তাঁর সম্পত্তি সন্তানদের মধ্যে ভাগ করা হতে পারে। কোনও উইল না করা থাকলে এই আইনে বাবার উত্তরাধিকার হিসাবে সকলের সমান অধিকার থাকে।
4
7
কেন জামাই কোনও অংশ পায় না? ভারতীয় উত্তরাধিকার আইন অনুসারে, পৈতৃক সম্পত্তিরই শুধু ভাগ হয়। এছাড়াও, এই আইনি উত্তরাধিকারদের একটি তালিকা রয়েছে। এর মধ্যে ক্লাস ১-এ ব্যক্তির অতিনিকটজন অন্তর্ভুক্ত, যেমন স্ত্রী, ছেলে, মেয়ে ইত্যাদি। ক্লাস ২-এ সাধারণত সেই ব্যক্তিরা থাকেন যাঁরা ব্যক্তির দূরের আত্মীয় হন। কিন্তু এই দু'টি তালিকাতেই জামাইয়ের নাম অন্তর্ভুক্ত নেই। সেই কারণে জামাই সরাসরি শ্বশুরমশাইয়ের সম্পত্তি থেকে কোনও অংশ পান না।
5
7
তবে, মেয়ে চাইলে জামাই সেই সম্পত্তির সুবিধে ভোগ করতে পারেন। তবে সেটা আইনি অধিকার নয়।
6
7
এছাড়া বিয়ে দেওয়ার সময় অনেক মেয়ের বাবা জামাইকে তাঁর সম্পত্তি উপহার হিসেবে দিয়ে যান। এক্ষেত্রে শ্বশুরমশাইকে জামাইয়ের নামে উইল ও রেজিস্ট্রি করতে হবে। তাহলে সেই সম্পত্তির উপর সব অধিকার জামাইয়েরই থাকে।
7
7
হিন্দু আইন একরম। তবে মুসলিম পরিবারের ক্ষেত্রে উত্তরাধিকার বন্টনের বিষয়টি শরিয়ত নিয়মে অনুযায়ী হয়ে থাকে। এই নিয়মে শ্বশুরমশাই তাঁর জামাইকে নিজের এক তৃতীয়াংশ সম্পত্তির উত্তরাধিকার সত্ত্ব দিতে পারেন। খ্রিস্টানদের ক্ষেত্রে জামাইয়ের শ্বশুরমশাইয়ের সম্পত্তি পাওয়ার কোনও অধিকার থাকে না।