দেশজুড়ে বন্ধ থাকবে সব ওষুধের দোকান! লক্ষ লক্ষ ওষুধের দোকান বন্ধ থাকবে আগামিকাল বুধবার। কয়েক হাজার ওষুধের দোকান শুধু দিল্লিতেই বন্ধ থাকবে।
2
13
দিল্লিতে কমপক্ষে ১৫ হাজার ওষুধের দোকান এবং দেশজুড়ে প্রায় সাত থেকে আট লক্ষ ওষুধের দোকান বন্ধ থাকবে। তবে এমার্জেন্সি মেডিসিন সার্ভিস চালু থাকবে।
3
13
দেশজুড়ে ওষুধের দোকান বনধের ডাক দিয়েছে অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট। ২০ মে দেশজুড়ে জরুরি পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
4
13
অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট জানিয়েছে, আগামী ২০ মে দেশজুড়ে ওষুধের দোকান বনধের ডাক দিয়েছে তারা।
5
13
এই সংগঠনের অধীনে প্রায় ১২ লক্ষ ৪০ হাজার ওষুধের দোকান রয়েছে। প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে দেশজুড়ে ১২ লক্ষের বেশি ওষুধের দোকান বন্ধ থাকতে পারে।
6
13
ইতিমধ্যেই সংগঠনের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি স্মারকলিপি দিয়েছে। সরকারের দৃষ্টি আকর্ষণ করতেই এহেন পদক্ষেপ করেছে তারা।
7
13
যদিও সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন জানিয়েছে, একাধিক রাজ্যের ফার্মেসি সংগঠন জানিয়েছে, এই প্রতিবাদ কর্মসূচিতে তারা অংশ নেবে না। নিয়মমাফিক তাদের দোকান খোলা থাকবে।
8
13
পাশাপাশি অল ইন্ডিয়া কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট ফেডারেশন জানিয়েছে, এই বনধ তারা সমর্থন করে না। প্রেসিডেন্ট কেলাশ গুপ্ত জানিয়েছেন, এই জেরে ওষুধের দোকানের ওপরে পাল্টা চাপ পড়বে।
9
13
কিন্তু কেন বনধের ডাক দিয়েছে? প্রথমত, সংগঠনের দাবি, ই-ফার্মেসি অবিলম্বে বন্ধ করতে হবে। তাদের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ জানিয়েছে এই সংগঠন।
10
13
তাদের অভিযোগ, ই-ফার্মেন্সিগুলি মাত্রাতিরিক্ত ছাড় দিচ্ছে। পাশাপাশি ভুয়ো প্রেসক্রিপশন, বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রি এবং প্রশিক্ষিত ফার্মাসিস্ট ছাড়াই ওষুধ বিক্রির মতো গুরুতর অনিয়ম বাড়ছে।
11
13
অন্যদিকে সংগঠনের আরও দাবি, বড় ওষুধ সংস্থাগুলির ইচ্ছামতো দাম বাড়ানো-কমানো বন্ধ করতে হবে। এই সংস্থাগুলি অনলাইন প্ল্যাটফর্মে বিপুল পরিমাণ ছাড় (২০% থেকে ৬০% পর্যন্ত) দিয়ে ব্যবসা করছে।
12
13
অথচ সরকার নির্ধারন করে দেয় জীবনদায়ী ওষুধের দাম। ফলে ছোট দোকানদারদের ব্যবসায় বড় ধাক্কা দিচ্ছে।
13
13
এই সংগঠনের সভাপতি জগন্নাথ এস. শিণ্ডে এবং সাধারণ সম্পাদক রাজীব সিংঘল জানিয়েছেন, সরকার যদি ২০ মে-র মধ্যে তাঁদের দাবিদাওয়া নিয়ে কোনও ইতিবাচক পদক্ষেপ না করে, তবে আগামী দিনে তাঁরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের পথে হাঁটতে বাধ্য হবেন।