আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার উদ্যান উৎসব ২০২৪-এর উদ্বোধন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। নয়া দিল্লির অমৃত উদ্যানে সূচনা হয় এই উৎসবের। রয়েছে ৮৫টিরও বেশি ধরনের ফুল। ১৮ প্রজাতির ৪২ হাজার টিউলিপ সহ একটি থিম বাগান তৈরি করা হয়েছে। রয়েছে একাধিক বহু পুরনো বনসাই। বিস্তৃত উদ্যানে রয়েছে সেলফি পয়েন্টও। জনসাধারণ শুক্রবার থেকে উদ্যান উৎসব পরিদর্শন করতে পারবেন। ২ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত জনসাধারণ এই উদ্যান উৎসব দেখতে পারবেন। তাঁদের সুবিধার্থে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সেন্ট্রাল সেক্রেটারিয়েট মেট্রো স্টেশন থেকে ৩৫ নম্বর গেট পর্যন্ত প্রতি আধঘণ্টা অন্তর অন্তর একটি করে শাটল বাস থাকবে।
Udyan Utsav: 'উদ্যান উৎসব ২০২৪'-এর উদ্বোধন রাষ্ট্রপতির
















