গরমে ফ্রিজ থেকে বের করে খালি ঠান্ডা জল খাচ্ছেন? হিতে বিপরীত করছেন না তো?
নিজস্ব সংবাদদাতা
৬ এপ্রিল ২০২৬ ১৭ : ০৮
শেয়ার করুন
1
4
গরম এসে গিয়েছে। শুধু তাই নয়, বৈশাখ পড়ার আগেই সূর্য রীতিমত তেজ দেখাতে শুরু করে দিয়েছে। আর এই হাঁসফাঁস গরমে বাইরে থেকে এসে বা এমনই অনেকেই বারবার ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করে খান। এতে সাময়িক স্বস্তি পাওয়া গেলেও আখেরে কিন্তু স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। জেনে নিন কেন বেশি ঠান্ডা জল খাওয়া উচিত নয়। ছবি- সংগৃহীত
2
4
অতিরিক্ত ঠান্ডা জল খেলে হজমে সমস্যা হয়। সেক্ষেত্রে গ্যাস, অম্বল, পেট খারাপ হওয়ার ঝুঁকি বাড়ে। ছবি- সংগৃহীত
3
4
হার্ট রেটের উপর নেতিবাচক প্রভাব ফেলে ঠান্ডা জল। এটি হৃদয়ের গতি কমিয়ে দেয়। ছবি- সংগৃহীত
4
4
তবে ঠান্ডা জল ওজন কমাতে সাহায্য করে বলে মনে করা হয়। অনেকে ওজন কমাতে ঠান্ডা জল খান। ছবি- সংগৃহীত