কাজ না থাকায় উদ্বিগ্ন অমিতাভ বচ্চন! ৮৩ বছর বয়সে মানসিক চাপে ভুগছেন 'বিগ বি'?
নিজস্ব সংবাদদাতা
৬ এপ্রিল ২০২৬ ১৮ : ১৮
শেয়ার করুন
1
8
'বয়স কেবলই একটা সংখ্যা মাত্র,' এই প্রবাদটি যেন বলিউডের 'বিগ বি' অমিতাভ বচ্চনের জন্যই তৈরি হয়েছিল। জীবনের আটটি দশক পার করে এসেও তাঁর কাজের প্রতি খিদে বিন্দুমাত্র কমেনি। বরং সময়ের সঙ্গে সঙ্গে তা যেন আরও বেড়েছে।
2
8
সম্প্রতি সমাজমাধ্যমে নিজের ব্লগে 'বিগ বি' জানিয়েছেন এক চাঞ্চল্যকর তথ্য। তিনি দাবি করেছেন, যদি কোনও দিন তাঁর হাতে কাজ না থাকে, তবে তিনি ভীষণভাবে অস্থির হয়ে পড়েন।
3
8
একটানা কাজ করে যাওয়াই তাঁর জীবনীশক্তির মূল রসদ। অমিতাভ বচ্চনের মতে, বর্তমান সময়ে দাঁড়িয়ে অনেকেই অবসাদ বা উদ্বেগের শিকার হন।
4
8
বর্ষীয়ান অভিনেতা মনে করেন, নিজেকে ব্যস্ত রাখাই হল এই সমস্ত মানসিক সমস্যা থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায়।
5
8
অমিতাভ বচ্চন লেখেন, 'অলসতায় মোড়া একটা দিন, কোনও বিশেষ কারণ ছাড়াই। প্রতিদিন কাজে ডুবে না থাকলে কেমন যেন একটা অস্বস্তি দানা বাঁধে। আর যখন দিনটি কোনও নির্দিষ্ট রুটিন মেনে চলে না, তখন এতদিন ধরে তিল তিল করে গড়ে তোলা অভ্যাসের পুরো প্রক্রিয়াটাই এলোমেলো হয়ে যায়। যে কাজগুলো সচরাচর একে অপরের পরিপূরক হয়ে ছন্দে চলত, রুটিনহীন সেই দিনটিতে তারাই হঠাৎ এক রহস্যময় গোলকধাঁধা হয়ে দাঁড়ায়।"
6
8
তিনি আরও লেখেন, "প্রতিদিন সকালে উঠে কাজে যাওয়ার একটা তাগিদ থাকতে হয়। যদি সেই ব্যস্ততা না থাকে, তবে মনের ভেতর এক ধরণের শূন্যতা তৈরি হয়। আর এই দুশ্চিন্তা বা উদ্বেগের মধ্যে বেঁচে থাকা মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত বিপজ্জনক।"
7
8
বলিউডের এই প্রবীণ অভিনেতা বর্তমানেও রিয়্যালিটি শো 'কৌন বনেগা ক্রোড়পতি' এবং একাধিক চলচ্চিত্রের শুটিং নিয়ে তুমুল ব্যস্ত। তিনি মনে করেন, শরীরকে সচল রাখতে গেলে মনকে সচল রাখা জরুরি। আর মন তখনই ভাল থাকে যখন মানুষ সৃজনশীল কোনও কাজের সঙ্গে যুক্ত থাকে।
8
8
রোজ কাজ না থাকাটা তাঁকে শুধু বিচলিতই করে না, বরং তাঁর মনে হয় তিনি সময়ের অপচয় করছেন। তাই ৮৩ বছর বয়সেও তিনি সেটে সবার আগে পৌঁছাতে ভালবাসেন। অমিতাভের এই অকপট স্বীকারোক্তি সমাজমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।