কেমন আছেন ইস্টবেঙ্গলের প্রাণভোমরা রশিদ? চেন্নাইয়িন ম্যাচে কি নামতে পারবেন? এল বড় আপডেট
নিজস্ব সংবাদদাতা
৬ এপ্রিল ২০২৬ ১৭ : ০৮
শেয়ার করুন
1
8
ইস্টবেঙ্গলের মাঝমাঠের ভরসা মহম্মদ রশিদ কি পারবেন ১১ এপ্রিলের ম্যাচে নামতে? কেমন আছেন প্যালেস্তাইনের তারকা ফুটবলার?
2
8
১১ এপ্রিল ইস্টবেঙ্গলের সামনে চেন্নাইয়িন। আগের ম্যাচে মহমেডান স্পোর্টিংকে সাত গোলে বিধ্বস্ত করে লাল-হলুদ শিবির। ইস্টবেঙ্গল শিবিরে ফিরে এসেছে স্বস্তি। ফিরে এসেছে আত্মবিশ্বাস। পরের ম্যাচে লাল-হলুদ ব্রিগেড আরও আত্মবিশ্বাসী।
3
8
গত শনিবার অনুশীলনের সময়ে গোড়ালিতে চোট পান রশিদ। সৌভিক চক্রবর্তীর ট্যাকলে চোট পান রশিদ। উল্লেখ্য, পাঁচ সপ্তাহ আগে সৌভিকের ট্যাকলেই চোট পান নাওরেম মহেশ। রশিদের চোট নিয়ে অস্বস্তির বাতাবরণ তৈরি হয় ইস্টবেঙ্গল শিবিরে। কারণ আইএসএল জমে উঠেছে। এই পরিস্থিতিতে দলের তারকা ফুটবলারের চোট তো অস্বস্তি বাড়াবেই।
4
8
চোটের জন্য তিন সপ্তাহের জন্য ছিটকে গিয়েছেন রশিদ, এমনটাই জানা গিয়েছিল। স্বাভাবিকভাবেই লাল-হলুদ সমর্থকদের চিন্তা বাড়ে।
5
8
রশিদের চোট এখন কেমন? কী বলছে রশিদের মেডিক্যাল রিপোর্ট?
6
8
জানা গিয়েছে, রশিদের হাড়ে চিড় ধরেনি। গঠনগত দিক থেকে হাড় ঠিকই আছে। সফ্ট টিস্যুর উপরই মূলত চোট। গোড়ালি ফুলে রয়েছে। ফিজিওথেরাপি ও রিহ্যাবের প্রয়োজন। সব ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহেই নামতে পারেন রশিদ।
7
8
তবে দলের তারকা ফুটবলারকে নিয়ে তাড়াহুড়ো করতে রাজি নয় ইস্টবেঙ্গল শিবির। রশিদের শারীরিক অবস্থার দিকে নজর রাখা হবে। তার পরে সিদ্ধান্ত নেওয়া হবে তাঁকে মাঠে নামানো হবে কিনা।
8
8
রশিদকে দ্রুত সুস্থ করে তোলার চেষ্টা করা হচ্ছে। এখন দেখার ১১ তারিখের চেন্নাইয়িন ম্যাচে রশিদ আদৌ নামতে পারেন কিনা।