আজকাল ওয়েবডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র গাজা ভূখণ্ডে লড়াইয়ে সাহায্য করার জন্য ইসরায়েলি সেনাবাহিনীকে ১৪৭০ কোটি মার্কিন ডলারের অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করবে। মার্কিন বিদেশ দপ্তর গতকাল একথা জানিয়েছে। এ নিয়ে দ্বিতীয়বার এই অস্ত্র সরবরাহের জন্য বাইডেন সরকার মার্কিন কংগ্রেসকে এড়িয়ে গেল। এর ফলে আমেরিকার ভেতরে এবং বিদেশেও কড়া সমালোচনা হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। গাজাতে সাধারণ নাগরিকদের জীবন রক্ষার জন্য বাইডেন প্রশাসন ফের ইজরায়েলকে অনুরোধ জানিয়েছে।
এদিকে, হামাসের বিরুদ্ধে ইজরায়েলি বাহিনীর আক্রমণ বৃদ্ধি পাওয়ায় হতাহতের সংখ্যা লাগাতার বাড়ছে বলে জানা গেছে।
এদিকে, হামাসের বিরুদ্ধে ইজরায়েলি বাহিনীর আক্রমণ বৃদ্ধি পাওয়ায় হতাহতের সংখ্যা লাগাতার বাড়ছে বলে জানা গেছে।