আজকাল ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশে দুষ্কৃতীদের সঙ্গে এনকাউন্টারে নিহত পুলিশ কনস্টেবল। ঘটনাটি ঘটেছে ক্রিসমাসের দিন রাতে। পুলিশ এবং দুষ্কৃতীদের মধ্যে প্রায় একঘন্টার গুলিবিনিময় হয়। সেখানেই দুষ্কৃতীদের গুলির আঘাতে প্রাণ হারান ওই পুলিশ কনস্টেবল। একমাস বাদেই নিহত কনস্টেবলের বিয়ে হওয়ার কথা ছিল। তার আগে এই ঘটনায় শোকের ছায়া তাঁর পরিবারে। বিয়ের উৎসবের আগেই শ্রাদ্ধের অনুষ্ঠান। পুলিশ সূত্রে খবর, অশোক যাদব নামে কুখ্যাত এক অপরাধীকে ধরতে যায় চারজন পুলিশের একটি দল। এরপরই তাঁদের সঙ্গে গুলিবিনিময় হয়। গুলির আঘাতে নিহত হয় ওই পুলিশ কনস্টেবল। পরে পুলিশের একটি বিশাল টিম গিয়ে দুষ্কৃতীদের গ্রেপ্তার করে। তবে প্রচুর রক্তক্ষরণের ফলেই ওই কনস্টেবলের মৃত্যু ঘটে। ঘটনার জেরে শোকের ছায়া নেমেছে গোটা এলাকায়।
POLICE DEATH: দুষ্কৃতীদের সঙ্গে এনকাউন্টারে নিহত পুলিশ কনস্টেবল
















