আজকাল ওয়েবডেস্ক: বছর শেষে ফের চোখ রাঙাচ্ছে করোনা আতঙ্ক। গত ২৪ ঘন্টার পরিসংখ্যান বলছে, বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে আরও ৮০ জনের। নতুন করে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৫১১ জন। করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ৩৯ হাজার ৭৩১ জন। শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে করোনার এই পরিসংখ্যান পাওয়া গিয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্তের ঘটনা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। ২৪ ঘন্টায় শুধু সেখানেই মৃত্যু হয়েছে ৪৭ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৩৫৬ জন। অস্ট্রেলিয়ায় কারও মৃত্যু না হলেও আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৮৩ জন। পোল্যান্ডে আক্রান্ত হয়েছে্ন ২ হাজার ৮৪৭ জন এবং মৃত্যু হয়েছে ২৯ জনের। চেকিয়ায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৭৩ জন এবং মৃত্যু হয়েছে ২ জনের। লিথুনিয়ায় আক্রান্ত হয়েছে্ন ৯৮১ জন এবং মৃত্যু হয়েছে ২ জনের।
বিশ্বজুড়ে করোনায় আরও ৮০ জনের মৃত্যু
















