আজকাল ওয়েবডেস্ক: এক ভারতীয় যুবতী নেদারল্যান্ডসে কাজ করতে গিয়েছেন। এই প্রথম তিনি ভারতের বাইরে কোনও দেশে গিয়ে কাজ করছেন। তিনি তাঁর অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। তাঁর অভিজ্ঞতায় উঠে এল ইউরোপের দেশগুলির কর্মজীবন ও ব্যক্তিগত জীবনযাপনের ধরণ। 

সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তাঁর বক্তব্য, ‘ভারতের কর্মজীবনের থেকে ইউরোপের কর্মজীবনের মধ্যে অনেক ফারাক। এখানে কর্মীরা কর্মক্ষেত্রে আসেন নির্দিষ্ট সময়েই। তাঁরা নিজেরদের নির্ধারিত কাজ অন্যমনস্ক না হয়ে করেন। এবং নির্দিষ্ট সময়েই কাজ শেষ করে ঘরে ফেরেন। এখানে কেউ ঘাড় গুঁজে কাজ করেন না। ভালবেসে, নিজেদের দায়িত্ব মনে করে কাজ করেন।’ তিনি জানান কাজের সময়ে কর্মীরা কাজই করেন। ব্যস্ত থাকার ভান করেন না। ভিডিওতে ওই যুবতী জানান, নেদারল্যান্ডসে কাজ করার অভিজ্ঞতা তাঁকে একজন মানুষ হিসেবে “ভিতর থেকে বদলে দিয়েছে”। তিনি বলেন, বিদেশে এটাই তাঁর প্রথম কাজের অভিজ্ঞতা। 

তিনি নিজের ভিডিওতে স্পষ্ট জানিয়েছেন, নেদারল্যান্ডসে মানুষ কর্মজীবন এবং ব্যক্তিজীবনের মধ্যে সীমানা রয়েছে। কর্মীরা অফিস থেকে বেরনোর পরে নিজের ব্যক্তি জীবনেই মনোনিবেশ করেন। নিজের পরিবার, নিজের বন্ধুদের নিয়ে ব্যস্ত থাকেন। অফিসের আর কোনও কাজ তাঁরা করেন না। তাঁর বক্তব্য ইতিমধ্যেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে ভারতীয় কর্মজীবনের দীর্ঘ সময়ের চাপ, অতিরিক্ত কাজের সংস্কৃতি এবং ব্যক্তিগত জীবনের অভাবের সঙ্গে ইউরোপীয় জীবনযাত্রার তুলনা টেনে বহু মানুষ নিজেদের মতামত জানিয়েছেন। 

তাঁর কথায়, ‘মন দিয়ে নিজের কাজ গুছিয়ে করেন সকলে। ফাঁকি দেন না। কিন্তু, কাজ ফুরালে কর্মীরা নিজের পরিবার ও বন্ধুদের মধ্যে ফিরে যান। কোনও ভাবেই অফিসের কাজে থাকেন না। নিজের স্বাস্থ্যের প্রতি কাজ করেন, ঘর গোছান, ঘুরতে যান। মালিকপক্ষও চাপ দেন না। এর ফলে কাজের গতিও আসে। মানুষ কাজ করতে আগ্রহীও হন।’ 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by aditi 💌 (@extra_aditi)