৪৩ বছরে পা দিলেন অভিনেতা বিজয় দেবরকোন্ডার। তবে এবারের জন্মদিনটা তাঁর কাছে একটু বেশিই 'স্পেশাল'।
2
7
কারণ বিয়ের পর রশ্মিকা মন্দান্নার সঙ্গে এটাই তাঁর প্রথম জন্মদিন। এদিন দক্ষিণী সুপারস্টারকে সামনে থেকে দেখার জন্য সকাল থেকেই তাঁর জুবিলি হিলসের বাড়ির সামনে ভিড় জমিয়েছিলেন অগণিত অনুরাগী।
3
7
অনুরাগীদের এই ভালবাসা দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন বিজয়। তিনি বারান্দায় এসে হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানান।
4
7
শুধু তাই নয়, পরে নিচে নেমে এসে অনুরাগীদের সঙ্গে কেকও কাটেন তিনি। সবার সঙ্গে তাঁর হাসিমুখে ছবি তোলা আর ভিডিও করার মুহূর্তগুলো এখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
5
7
ভিডিওতে বিজয়ের পাশাপাশি নজর কেড়েছেন সদ্য বিবাহিতা রশ্মিকাও। হালকা ঘিয়ে রঙের পোশাকে সেজে তিনি বারান্দা থেকে অনুরাগীদের দেখে হাত নাড়ছিলেন। যদিও বিজয়ের জন্মদিনে রশ্মিকা কী উপহার দিয়েছেন বা কী আয়োজন করেছেন তা এখনও পর্যন্ত জানা যায়নি।
6
7
সঙ্গে ছিলেন বিজয়ের মা মাধবী দেবরকোন্ডাও। এদিকে বিজয়ের জন্মদিনে ভাই আনন্দ দেবরকোন্ডা ইনস্টাগ্রামে বিজয় আর রশ্মিকার বিয়ের কিছু অদেখা ছবি ভাগ করে একটি সুন্দর শুভেচ্ছা বার্তা দিয়েছেন, যা ইতিমধ্যেই নেটিজেনদের মন জয় করে নিয়েছে।
7
7
কিছুদিন আগেই রশ্মিকাও বিয়ের পর তাঁর প্রথম জন্মদিন পালন করেছেন। বিজয়ের সঙ্গে একান্তে এই বিশেষ দিনটা কাটাতে তিনি পাড়ি দিয়েছিলেন অজানা গন্তব্যে।