মে মাসের শুরুতেই এলপিজি সিলিন্ডারের দাম আকাশছোঁয়া। রাজ্যে রাজ্যে মহার্ঘ্য বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। যার জেরে মাথায় হাত ব্যবসায়ীদের।
2
8
পশ্চিম এশিয়ায় যুদ্ধবিরতি হলেও, হরমুজ প্রণালী নিয়ে অস্থিরতা কাটেনি। এই আবহেই একধাক্কায় বেড়েছে বাণিজ্যিক ও রান্নার গ্যাসের দাম। যা ঘিরে হিমশিম খাচ্ছে মধ্যবিত্তরা।
3
8
পয়লা এপ্রিলেই দেশজুড়ে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৯৫.৫০ টাকা বেড়েছিল। গত মার্চ মাসে ১৪ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছিল ৬০ টাকা। যদিও এপ্রিলে আর রান্নার গ্যাসের দাম বাড়েনি।
4
8
এপ্রিলের পর মে মাসেও রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত। কিন্তু সর্বকালের রেকর্ড ভেঙেছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। ৯৯৪ টাকা বেড়ে ৩০০০ টাকার গণ্ডি পেরিয়ে গেছে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম।
5
8
পাশাপাশি বেড়েছে ৫ কেজি ছোট সিলিন্ডারের দামও। ৫ কেজি ছোট সিলিন্ডারের দাম একধাক্কায় বেড়েছে ২৬১ টাকা। ৫ কেজির ফ্রি ট্রেড এলপিজি সিলিন্ডারের দাম ২৬১ টাকা বেড়ে এখন ৮১০ টাকা হল। যা আগে ছিল ৫৪৯ টাকা।
6
8
১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৯৯৩ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে দিল্লিতে এই সিলিন্ডারের দাম ৩,০৭১.৫০ টাকায় গিয়ে দাঁড়িয়েছে।
7
8
একনজরে দেখে নিন, মে মাসে ১৪ কেজি রান্নার গ্যাসের দাম কোন শহরে কত-
কলকাতায় ১৪ কেজি রান্নার গ্যাসের দাম ৯৩৯ টাকা। দিল্লিতে ৯১৩ টাকা, বেঙ্গালুরুতে ৯১৫.৫ টাকা, হায়দরাবাদে ৯৬৫ টাকা, মুম্বইয়ে ৯১২.৫ টাকা, চেন্নাইয়ে ৯২৮.৫ টাকা।
8
8
একনজরে দেখে নিন, ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কোন শহরে কত-
কলকাতায় ৩২০২ টাকা, দিল্লিতে ৩০৭১.৫ টাকা, বেঙ্গালুরুতে ৩১৫২ টাকা, হায়দরাবাদে ৩৩১৫ টাকা, মুম্বইয়ে ৩০২৪ টাকা, চেন্নাইয়ে ৩২৩৭ টাকা।