মাদার্স ডে মানেই মাকে বিশেষ অনুভব করানোর দিন। সারা বছর যিনি পরিবারের সকলের খেয়াল রাখেন, সেই মায়ের মুখে একটু হাসি ফোটাতেই এই বিশেষ দিন। তবে অনেক সময় বুঝে ওঠা কঠিন হয়, মাকে কী উপহার দিলে তিনি সত্যিই খুশি হবেন।
2
15
জ্যোতিষশাস্ত্র বলছে, মানুষের স্বভাব ও পছন্দ অনেকটাই নির্ভর করে তাঁর রাশির উপর। তাই মায়ের রাশি অনুযায়ী উপহার বেছে নিলে সেটি আরও বেশি স্পেশাল হয়ে উঠতে পারে।
3
15
মেষঃ এই রাশির মায়েরা সাধারণত খুব প্রাণবন্ত, সাহসী ও এনার্জিতে ভরপুর হন। তাঁরা নতুন কিছু করতে ভালবাসেন। তাই তাঁদের জন্য ফিটনেস ব্যান্ড, স্মার্টওয়াচ, ট্রাভেল ব্যাগ বা ছোট কোনও অ্যাডভেঞ্চার ট্রিপের আয়োজন দারুণ উপহার হতে পারে।
4
15
বৃষঃ বৃষ রাশির মায়েরা আরাম ও সৌন্দর্য পছন্দ করেন। নরম শাল, সুগন্ধি, সুন্দর গয়না, ভালো মানের শাড়ি বা স্পা ভাউচার তাঁদের খুব ভাল লাগতে পারে। তাঁরা এমন উপহার পছন্দ করেন, যা ব্যবহার করলেই আরাম অনুভব হয়।
5
15
মিথুনঃ এই রাশির মায়েরা খুব কথা বলতে ভালবাসেন এবং নতুন জিনিস জানার আগ্রহ থাকে। বই, ডায়েরি, মোবাইল অ্যাকসেসরিজ বা কোনও মজার গেম তাঁদের পছন্দ হতে পারে। তাঁরা একটু ইউনিক ধরনের উপহার বেশি পছন্দ করেন।
6
15
কর্কটঃ কর্কট রাশির মায়েরা খুব আবেগপ্রবণ ও পরিবারকেন্দ্রিক হন। তাই তাঁদের জন্য হাতে লেখা চিঠি, পরিবারের পুরনো ছবির অ্যালবাম বা পরিবারের সঙ্গে সময় কাটানোর পরিকল্পনাই সবচেয়ে সুন্দর উপহার হতে পারে। এই রাশির মায়েরা দামি জিনিসের চেয়ে ভালবাসাকে বেশি গুরুত্ব দেন।
7
15
সিংহঃ সিংহ রাশির মায়েরা রাজকীয় ও স্টাইলিশ জিনিস পছন্দ করেন। সুন্দর শাড়ি, ডিজাইনার ব্যাগ, গয়না বা মেকআপ কিট তাঁদের খুব ভাল লাগতে পারে। তাঁরা এমন উপহার পছন্দ করেন, যা তাঁদের ব্যক্তিত্বকে আরও আকর্ষণীয় করে তোলে।
8
15
কন্যাঃ এই রাশির মায়েরা খুব গোছানো ও বাস্তববাদী হন। রান্নাঘরের কাজে লাগে এমন কোনও জিনিস, স্বাস্থ্যসচেতন গিফট বা সুন্দর প্ল্যানার তাঁদের কাজে লাগবে। তাঁরা প্রয়োজনীয় জিনিস বেশি পছন্দ করেন।
9
15
তুলাঃ তুলা রাশির মায়েরা সৌন্দর্যপ্রিয় হন। ফুল, সুগন্ধি মোমবাতি, ঘর সাজানোর জিনিস বা শিল্পকর্ম তাঁদের মন ভাল করে দিতে পারে। তাঁরা শান্ত ও সুন্দর পরিবেশ পছন্দ করেন।
10
15
বৃশ্চিকঃ এই রাশির মায়েরা গভীর আবেগের মানুষ। তাই ব্যক্তিগত অনুভূতি জড়ানো কোনও উপহার, যেমন নিজের হাতে বানানো কিছু বা বিশেষ স্মৃতির উপহার তাঁদের খুব ছুঁয়ে যায়।
11
15
ধনুঃ এই রাশির মায়েরা ঘুরতে ও নতুন অভিজ্ঞতা পেতে ভালবাসেন। ট্রাভেল কিট, ছোট ভ্রমণের পরিকল্পনা বা নতুন কোনও কোর্সের সাবস্ক্রিপশন তাঁদের খুশি করতে পারে।
12
15
মকরঃ এই রাশির মায়েরা গুণমান ও ব্যবহারিক জিনিসকে গুরুত্ব দেন। ভাল মানের ঘড়ি, ব্যাগ বা শাড়ি তাঁদের জন্য ভাল উপহার হতে পারে।
13
15
কুম্ভঃ কুম্ভ রাশির মায়েরা একটু আলাদা ধরনের হন। নতুন প্রযুক্তির গ্যাজেট, হ্যান্ডমেড উপহার বা ক্রিয়েটিভ কিছু তাঁদের খুব ভাল লাগে।
14
15
মীনঃ মীন রাশির মায়েরা শান্ত, আবেগপ্রবণ ও কল্পনাপ্রবণ হন। মেডিটেশন কিট, গান শোনার ব্যবস্থা, আধ্যাত্মিক বই বা হাতে তৈরি উপহার তাঁদের মন ছুঁয়ে যেতে পারে।
15
15
সবশেষে মনে রাখতে হবে, উপহার যত দামিই হোক না কেন, মায়ের কাছে সবচেয়ে মূল্যবান হল সন্তানের ভালবাসা ও সময়। তাই এই মাদার্স ডে-তে মায়ের সঙ্গে একটু সময় কাটান, তাঁর মুখে হাসি ফোটান।