অপেক্ষার অবসান। মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীকে শপথ নিতে ডাকলেন মুখ্যসচিব। রাজ্যপাল আরএন রবি শুভেন্দুকে মুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত করলেন। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী পদে শপথ পাঠ করলেন শুভেন্দু।
নিশীথ প্রামাণিক পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটি পরিচিত নাম। ভারতীয় জনতা পার্টির অন্যতম তরুণ ও প্রভাবশালী নেতা হিসেবে তিনি বিশেষভাবে পরিচিতি লাভ করেন। উত্তরবঙ্গ, বিশেষ করে কোচবিহার জেলার রাজবংশী সমাজের মধ্যে তাঁর জনপ্রিয়তা বিজেপির সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মাত্র ৩৫ বছর বয়সে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য হওয়ার নজির গড়ে তিনি জাতীয় রাজনীতিতেও নিজের জায়গা পাকা করেছিলেন।
6
8
মঞ্চে উঠে সেখানে উপস্থিত সকলকে অভিবাদন জানান প্রধানমন্ত্রী। এরপরেই সোজা চলে যান মঞ্চে রাখা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবির কাছে। সেখানে গিয়ে কবিগুরুকে তাঁর জন্মদিনে শ্রদ্ধা জানান মোদি। তাঁর পরেই কবিগুরুকে শ্রদ্ধা জানান হবু মুখ্যমন্ত্রী শুভেন্দু।
শপথগ্রহণ মঞ্চে এসে উপস্থিত ছিলেন মোদি। এছাড়াও ছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতীন নবীন এবং অন্যান্য কেন্দ্রীয় নেতৃত্ব। এছাড়াও রয়েছেন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা।