আজকাল ওয়েবডেস্ক: সিবিআই বা সংসদের এথিক্স কমিটি যদি ডাকে, যেদিন ডাকবে সেদিন তাদের জবাব দেব। দামি উপহার নিয়ে সংসদে প্রশ্ন তোলার ঘটনায় শুক্রবার এমনই মন্তব্য মহুয়া মৈত্রের। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মহুয়া মৈত্র লেখেন, কে কী বলল তা নিয়ে আমার মাথা ঘামানোর সময় নেই। আপাতত নদিয়ায় দুর্গাপুজো উপভোগ করছি। মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগ, তিনি দুবাইয়ের ব্যবসায়ী হীরানন্দানির থেকে নেওয়া অর্থ এবং উপহারের বিনিময়ে সংসদে আদানি ও প্রধানমন্ত্রীকে নিয়ে প্রশ্ন তোলেন। এই অভিযোগ করেছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। এই ঘটনায় চিঠি দেওয়া হয়েছে সিবিআই প্রধানকে। এই অভিযোগ আদৌ সত্যি কিনা বা কতটা সত্যি তা খতিয়ে দেখতে বলা হয়েছে এথিক্স কমিটিকে।
Mahua Maitra: সংসদের ঘটনায় পাল্টা জবাব মহুয়া মৈত্রের
















