‌আজকাল ওয়েবডেস্ক:‌ ‌২৯ তম জলবায়ু সন্মেলন অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার আজারবাইজানে। এবার দুবাইতে অনুষ্ঠিত হল এই সম্মেলন। সোমবার সেই সম্মেলনেই পরবর্তী জলবায়ু সন্মেলনের আয়োজক দেশ হিসেবে আজারবাইজানকে নির্বাচিত করা হয়।  পশ্চিম ইউরোপের সমর্থন পেতেই আজারবাইজানকে আয়োজক দেশ হিসেবে নির্বাচিত করা হয়। ব্রিটেনে আজারবাইজানের রাষ্ট্রদূত ইলিন সুলেমানভ বলেন, ‘‌আমাদের বিভিন্ন খেলার আয়োজন করার অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতার ভিত্তিতে জলবায়ু সম্মেলনের আয়োজন করতে পারব বলে আশাবাদী।’‌ এবছর আরব আমিরশাহীতে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে প্রায় ১ লাখ ১০ হাজার অতিথি এসেছিলেন।