কলকাতার আবহাওয়া: এ দিন ভিজতে পারে কলকাতা। সকালে রোদ উঠলেও আকাশ মূলত থাকবে মেঘলা। সন্ধের দিকে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৩ ডিগ্রির আশেপাশে থাকবে। তবে, আর্দ্রতার মাত্রা বেশি থাকায় অস্বস্তি বজায় থাকবে। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৯৩ শতাংশ এবং সর্বনিম্ন থাকবে প্রায় ৪৯ শতাংশ থাকবে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
4
5
দক্ষিণবঙ্গের আবহাওয়া: আগামী ২-৩ ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূমে। এছাড়া, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোর কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া।
5
5
উত্তরবঙ্গের আবহাওয়া: উত্তরবঙ্গের মাসদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও দুপুরের মধ্যেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রপাতসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।