আজকাল ওয়েবডেস্ক: মোবাইল খেলতে দেওয়া হয়নি। তাই আত্মহত্যা করল এক কিশোর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কুরুক্ষেত্রে।
পুলিশের তরফে জানানো হয়েছে, ওই কিশোর নবম শ্রেণির ছাত্র। সে মারাত্মকভাবে মোবাইল গেম খেলায় আসক্ত ছিল। বাড়ির লোকেরা নিষেধ করলেও কোনওভাবেই সে তা শোনেনি। মাঝে মধ্যেই বিষয়টি নিয়ে কথা কাটাকাটি হতো। বৃহস্পতিবার ওই কিশোরের সঙ্গে বিবাদ চরমে ওঠে। এরপরই সে বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। তন্ন তন্ন করেও খোঁজ মেলেনি তাঁর। সেখানেই রেললাইনে আত্মহত্যা করে সে।
ঘটনাটি ঘটে কুরুক্ষেত্র থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে। ধীরপুর রেলস্টেশন থেকে উদ্ধার হয় তাঁর মৃতদেহ। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে মর্গে। পুলিশ কিশোরের পরিবারের কাছে খবর পৌঁছে দিয়েছে।
এই মর্মান্তিক খবর নতুন নয়, প্রায়ই দেখা যাচ্ছে এই ধরনের ঘটনা। বাচ্চাদের মধ্যে বাড়ছে মোবাইল খেলার আসক্তি। কখনও সেটা না মেনে নিলে ঘটছে মর্মান্তিক পরিণতি। সেরকমই এক ভয়ঙ্কর পরিণতির শিকার এই কিশোর।
















