আজকাল ওয়েবডেস্ক : একেই বলে কপাল। বিহার থেকে সোজা লন্ডন। একেবারে গুগল অফিস। বিহারের বাসিন্দা কম্পিউটার ইঞ্জিনিয়ার অভিষেক কুমার এখন সকলের নজরে। বিটেক করেছে এনআইটি বিহার থেকে। অক্টোবর মাস থেকে নিজের নতুন জীবন শুরু করছে সে। 

 

জামুই জেলার একটি গ্রামের বাসিন্দা অভিষেক। একেবারে সাধারণ ঘরের ছেলে। বাবা একজন আইনজীবী। মা গৃহবধূ। তবে নিজের ছেলের এই সাফল্য আজ দুজনকে গর্বিত করেছে। গুগল থেকে মাসে ২ কোটি টাকা অফার করা হয়েছে তাকে। এই সুযোগ মেলার পর অভিষেক বলেন, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এর কাছে এর থেকে বেশি আর কী হতে পারে। নিজের জীবনের স্বপ্ন পূরণ করতে পেরে ভালো লাগছে। এবার গোটা বিশ্বে ভারতের নাম আরও উজ্জ্বল হবে। 

 

এর আগে আরও একটি বেসরকারি সংস্থা তাকে মাসে ১ কোটি টাকার অফার করেছিল। সেখানে অভিষেক এতদিন কাজ করছিল। তবে এবার আরও বড় মঞ্চে নিজের প্রতিভা তুলে ধরবে সে। 

 

প্রতিদিন ৯ ঘন্টা করে কাজ করার পাশাপাশি অভিষেক গুগল এর ইন্টারভিউ যোগ দেওয়ার জন্য নিজেকে তৈরী করেছে। নিজের কোড সে নিজেই করেছে। যদি নিজের ওপর বিশ্বাস রাখা যায় তবে সবই জয় করা যায়।