আর কয়েক ঘণ্টা। খানিকক্ষণেই জেলায় জেলায় তুমুল ঝড়বৃষ্টির তাণ্ডব শুরু হবে। এদিন বাংলা জুড়েই দুর্যোগের দাপট আরও বাড়বে। সব জেলায় কমলা সতর্কতা জারি রয়েছে।
2
10
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী তিনদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রায় কোনও পরিবর্তন হবে না। তার পরের চারদিনে সব জেলাতেই দিনের তাপমাত্রা একধাক্কায় ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস বাড়বে।
3
10
বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির দাপট বাড়বে। আজ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি থেকে ভারী বৃষ্টি, শিলাবৃষ্টি এবং ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে কমলা সতর্কতা।
4
10
আজও দক্ষিণবঙ্গের উপকূলে উত্তাল থাকবে সমুদ্র। দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। বুধবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
5
10
আগামিকাল বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা।
6
10
আগামী শুক্রবার বিক্ষিপ্তভাবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়ায় হালকা বৃষ্টি হতে পারে। তবে সতর্কতা জারি হয়নি।
7
10
শুক্রবার থেকে আপাতত আর ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। চড়চড়িয়ে বাড়বে তাপমাত্রার পারদ। ফলে তীব্র গরমে অস্বস্তি অনুভূত হবে।
8
10
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী সাতদিন ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সব জেলাতেই বজ্রপাত, শিলাবৃষ্টি, মাঝারি থেকে ভারী বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়ার কমলা সতর্কতা জারি রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
9
10
আগামিকাল দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই পাঁচ জেলায় হলুদ সর্তকতা রয়েছে।
10
10
শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে এবং শনিবার দার্জিলিং ও কালিম্পংয়ে হলুদ সর্তকতা রয়েছে।