আজকাল ওয়েবডেস্ক : লোকসভায় কংগ্রেসের ডেপুটি লিডার হিসাবে বেছে নেওয়া হল অসমের কংগ্রেস সাংসদ গৌরব গগৈকে। লোকসভায় কংগ্রেসের উপনেতার দায়িত্ব তাকেই দেওয়া হল।

লোকসভা ভোটের ফলাফল কংগ্রেস শিবিরে বাড়তি অক্সিজেন জুগিয়েছে। বিরোধী দলনেতা হয়েছেন রাহুল গান্ধী। রাহুলের সহকর্মী হিসাবে এবার কাজ করবেন গৌরব। ইতিমধ্যে এই বিষয়ে স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী।

দলের সাংগঠনিক সাধারণ সম্পাদক কে সি বেনুগোপাল এই বিষয়ে সামাজিক মাধ্যমে লিখেছেন। এর পাশাপাশি লোকসভায় দলের মুখ্য সচেতক হবেন কে সুরেশ। রাহুল ঘনিষ্ঠ হওয়ার জেরেই তাঁর সহকর্মী হিসাবে কাজের এত বড় দায়িত্ব পেলেন গৌরব গগৈ।