আজকাল ওয়েবডেস্ক: ৫৩ বছর পর চলতি বছরে পুরীতে টানা দুই দন ধরে চলবে জগন্নাথ দেবের রথযাত্রা। তিথি অনুযায়ী ৭ ও ৮ জুলাই, দুদিন ধরে রথযাত্রার আয়োজন করা হয়েছে। দুদিনই ওড়িশা সরকার সরকারি ছুটি ঘোষণা করেছে। শেষ ১৯৭১ সালে পুরীতে দুদিন ধরে রথযাত্রার আয়োজন করা হয়েছিল।
রবিবার বিকেলে পুরীর জগন্নাথের রথের রশিতে টান পড়বে। খানিকটা এগিয়ে থামবে রথ। সোমবার ফের শুরু হবে রথযাত্রা। এরপর গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হবে। সেখানে এক সপ্তাহ থাকবেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। উল্টোরথে ফের ফিরে আসবেন জগন্নাথ মন্দিরে।
এবারেও পুরীতে ১০ থেকে ১৫ লক্ষ ভক্তের সমাগম হতে পারে। পুরীতে ভ্যাপসা গরমের পূর্বাভাস রয়েছে। ভক্তদের ভোগান্তি যাতে না হয়, তার জন্য যথাযথ ব্যবস্থা নিয়েছে প্রশাসন। রবিবার পুরীতে রথযাত্রায় সামিল হবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ইতিমধ্যেই রাষ্ট্রপতির সামিল হওয়ার জন্য আঁটসাঁট নিরাপত্তা রয়েছে মন্দির চত্বরে।