আজকাল ওয়েবডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৮ ও ৯ জুলাই রাশিয়ায় সরকারি সফরে যাচ্ছেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, প্রধানমন্ত্রী মোদি রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে ২২তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে মস্কো যাচ্ছেন। উভয় নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সমসাময়িক আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে মতবিনিময় করবেন। এরপর ৯ ও ১০ জুলাই অস্ট্রিয়া সফরে যাবেন প্রধানমন্ত্রী।গত ৪১ বছরে কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর এটিই প্রথম অস্ট্রিয়া সফর। অস্ট্রিয়ার রাষ্ট্রপতি আলেকজান্ডার ফন ডার বেলেনের সঙ্গে দেখা করবেন মোদি।