টিনসেল টাউনের মায়ানগরীতে খবর অফুরান! বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন ‘নজরে বিনোদন’-এ। জেনে নিন, সারা দিনের গরমাগরম খবর কী?---
এক দিনেই ৪০ কোটি!
পরপর তিনবার হিট সলমন খান-ক্যাটরিনা কইফ। হাতে প্রদীপ নিয়ে দীপাবলি উদযাপন সার্থক। ইদ মুখ ফেরানোয় আলোয় উৎসবের দ্বারস্থ হয়েছিলেন নায়ক। অনেক দিন পরে ছবি হিটের জৌলুসে ঝলমল করছেন ‘ভাইজান’। নিজের দেশে ‘টাইগার ৩’ প্রথম দিনেই উপার্জন করেছে ৪০ কোটি। এর আগে সলমন অভিনীত ভারত প্রথম দিনে এক পরিমাণ ব্যবসা করেছিল। এই পরিসংখ্যান সলমনের ছবিটিকে তৃতীয় সেরা ছবিমুক্তি তালিকায় পৌঁছে দিয়েছে। যা দেখে বাণিজ্য বিশ্লেষকদের মত, উৎসবের আবহে মাত্র তিন দিনে ছবিটি ১০০ কোটির ক্লাবে পা রাখতে পারে।
জুটিতে ননদ-ভাইয়ের বৌ
করিনা কাপুর-আলিয়া ভাট করণ জোহরের ‘কফি উইথ করণ ৮’-এ জুটি বেঁধে আসছেন। ননদ-ভাইয়ের বৌয়ের জুটি দেখা জন্য মুখিয়ে দর্শক। করিনা মানেই হাঁড়ির খবর প্রকাশ্যে। করণের সঙ্গে তাঁর সখ্যতা জমে এই কারণেই। আলিয়া পরিচালকের প্রিয় ‘স্টুডেন্ট’। ফলে, অনুষ্ঠানে যে আবারও অনেক গুপ্ত কথা প্রকাশ্যে আসবে সে সম্বন্ধে কারও সন্দেহ নেই।
দীপাবলির শুভেচ্ছা
ঘাড়ের কাছে শ্বাস ফেলছেন সলমন খান। তারপরেও নিশ্চিন্ত জওয়ান শাহরুখ খান। তিনি বরাবরের আত্মবিশ্বাসী। সেই আত্মবিশ্বাস আরও জোরালো ‘পাঠান’, ‘জওয়ান’ পরপর হিট হওয়ায়। দীপাবলিতে তাই অনুরাগীদের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, উৎসবে মেতে উঠুন। নিজেকে সুন্দর করে সাজান। আনন্দে মাতুন। হুল্লোড়ে রাতপার্টি জমে যাক। জীবনের প্রত্যেক দিন এভাবেই উদযাপনে বিশ্বাসী তিনি। ডিসেম্বরে মুক্তি পাবে শাহরুখ অভিনীত রাজকুমার হিরানির ছবি ‘ডানকি’। সেই ছবিও ভাল ফল করবে। এমনই আশা তাঁর।