আজকাল ওয়েবডেস্ক: জেডিএস নেতা প্রজ্জল রেভান্নকে সঙ্গে নিয়ে তাঁর বাড়িতে গেলেন সিটের সদস্যরা। ধর্ষণ এবং যৌন হেনস্থার বিষয়টি তাঁর বাড়িতে কীভাবে হয়েছিল তা জানতেই সিটের এই পদক্ষেপ। বেঙ্গালুরু আদালত ইতিমধ্যেই রেভান্নকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। জেডিএসের এই প্রাক্তন সাংসদ হাসান লোকসভা থেকে ভোটে দাড়িয়েছিলেন। কিন্তু যে অভিযোগ তাঁর বিরুদ্ধে উঠেছিল তারপর ভোটে জেতা আর সম্ভব ছিল না। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর হয়ে প্রচার করলেও এবারের লোকসভা ভোটে হেরে যান রেভান্ন। তিনজন মহিলাকে যৌন হেনস্থা করার অভিযোগ রয়েছে রেভান্নর বিরুদ্ধে। ৩০ মে বিমানবন্দরে নামার পরই তাঁকে গ্রেপ্তার করা হয়। মিউনিখ থেকে ফিরে তাঁকে নিজেদের হেফাজতে নিতে বেশি সমস্যা হয়নি সিআইডির।















