সংবাদসংস্থা মুম্বই: মুম্বইয়ের এক চিকিৎসাকেন্দ্রের বাইরে দেখা গেল অভিনেতা অর্জুন কাপুরকে। পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়া সেই ভিডিয়োতে চিকিৎসাকেন্দ্র থেকে বেশ তাড়াহুড়ো করে বেরোতে দেখা গেল অভিনেতাকে। নীল রঙের গোল গলা টিশার্ট এবং কালো জিন্সে বেশ ক্যাজুয়াল অবতারেই ছিলেন তিনি।সমাজমাধ্যমে এই ভিডিয়োটি ছড়িয়ে যাওয়ার পর নেটিজেনদের আশঙ্কা, তবে কি সত্যি মালাইকা অরোরার সঙ্গে বিচ্ছেদ হয়েছে অর্জুনের? তার জের‌ সামলাতেই কি তবে চিকিৎসকের দ্বারস্থ হয়েছেন এই 'গুন্ডে' অভিনেতা? অর্জুনের উস্কোখুস্কো চুল, একমুখ ক্লান্তি সেই জল্পনা উস্কে দিয়েছে আরও। 
কোনও কোনও নেটিজেন লিখেছেন, "হয়তো নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে হাজির হয়েছেন অর্জুন।' কেউ কেউ আবার বলছেন, "অভিনেতার এক সময়ের চোখের সামান্য সমস্যা দেখা গিয়েছিল, হতে পারে সেই করণেই ফের চিকিৎসকের কাছে দ্বারস্থ হয়েছেন অভিনেতা।" 
তবে নেটিজেনদের একাংশের ধারণা, তাই যদি হয় তবে পাপারাৎজিদের সামনে এক মুহুর্তের জন্য দাঁড়ালেন না কেন অর্জুন? কেনই বা তাড়াহুড়ো করে নিজের ব্যক্তিগত গাড়িতে চেপে সেই জায়গা ছেড়ে বেরিয়ে গেলেন? 

তবে কি সত্যিই গোপনে মালাইকা অরোরার সঙ্গে বিচ্ছেদ সেরে ফেলেছেন অর্জুন? দাড়ি পড়েছে তাঁদের সম্পর্কে? সেই প্রসঙ্গের মুখোমুখি না হওয়ার জন্যেই উপস্থিত সবাইকে রীতিমতো এড়িয়ে গেলেন তিনি? জল্পনা কিন্তু বাড়ছে।