এক ফালি বারান্দা যেন খোলা বাতাসের সমান। বাড়ির এই জায়গায় বসে অনেকেই অনেকটা সময় কাটাতে ভালবাসেন। প্রাণ-মন ঢেলে সাজান জায়গাটিকে। কিন্তু এটা করতে গিয়ে ভুল করলেই মুশকিল। ছবি- সংগৃহীত
2
6
সংসারে যদি অশান্তি লেগেই থাকে, খুশি, সুখের দেখা না পান তাহলে হতে পারে তার নেপথ্যে রয়েছে বারান্দায় থাকা এই জিনিস। বাস্তু মেনে বারান্দা সাজান দেখবেন ইতিবাচক শক্তিতে ভরে উঠছে ঘর। কী কী রাখবেন না, আর কী করণীয় জেনে নিন সবটা। ছবি- সংগৃহীত
3
6
কাঁটা গাছ ভুলেও রাখবেন না। এটি নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে। বাড়ে ঝগড়া, অশান্তি। ছবি- সংগৃহীত
4
6
অপ্রয়োজনীয় জিনিস ডাঁই করে রাখবেন না বারান্দায়। এটি আর্থিক অবস্থা এবং মানসিক স্থিতির উপর নেতিবাচক প্রভাব ফেলে। বারান্দা সবসময় পয়পরিষ্কার রাখবেন। ছবি- সংগৃহীত
5
6
বারান্দায় কখনই জুতো রাখবেন না। এটি করলে দারিদ্র্য পিছু ছাড়ে না। নেতিবাচক উর্জায় ভরে ওঠে বাড়ি। ছবি- সংগৃহীত
6
6
বারান্দায় কখনই ঝাঁটা রাখবেন না। এটি অত্যন্ত অশুভ অভ্যাস। বাড়ির শ্রীবৃদ্ধি হয় না। কেবল ঝাঁটা নয়, ডাস্টবিনও রাখবেন না। এতে নেতিবাচক উর্জা জমা হতে থাকে। বাড়ির পরিবেশে প্রভাব ফেলে। ছবি- সংগৃহীত