তীব্র গরমে পুড়ছে দেশ। আইএমডি উত্তর-পশ্চিম, মধ্য ও পূর্ব ভারতের বিস্তীর্ণ সমতল অঞ্চলে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। আবহাওয়া দফতরের মতে, আগামী ৩ থেকে ৪ দিন এই পরিস্থিতি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
2
9
ইতিমধ্যেই হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার এবং ঝাড়খণ্ডে হলুদ সতর্কতা জারি করেছে। একই সঙ্গে পশ্চিমবঙ্গের জন্য কমলা সতর্কতা ঘোষণা করা হয়েছে, যা আরও গুরুতর পরিস্থিতির ইঙ্গিত দেয়।
3
9
দেশের বিভিন্ন প্রান্তে তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি রেকর্ড হয়েছে। এর মধ্যে রয়েছে হিমাচল প্রদেশ, মেঘালয়, কেরালা, ত্রিপুরাতে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৫.১ ডিগ্রি বেশি রেকর্ড হয়েছে।
4
9
আবহাওয়া দফতর জানিয়েছে, ২৪ ও ২৫ এপ্রিল পাঞ্জাব, দিল্লি এবং চন্ডীগড়ের কিছু অংশে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। পাশাপাশি, ২৩ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত পূর্ব উত্তরপ্রদেশ, ২৪ থেকে ২৬ এপ্রিল রাজস্থান এবং ২৩ থেকে ২৬ এপ্রিল মধ্যপ্রদেশে এই পরিস্থিতি বজায় থাকতে পারে। এছাড়া ছত্তিশগড় ও বিদর্ভ অঞ্চলেও ২৪ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
5
9
অন্যদিকে, উপকূলবর্তী এলাকাগুলিতেও স্বস্তি নেই। ওড়িশা, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানাম অঞ্চলে ২৬ এপ্রিল পর্যন্ত গরম ও আর্দ্র আবহাওয়া বজায় থাকবে।
6
9
দক্ষিণ ভারতের তামিলনাড়ু, পদুচেরি এবং কেরালাতেও ২৪ এপ্রিল পর্যন্ত গরম ও আর্দ্র আবহাওয়া বজায় থাকবে। পাশাপাশি গুজরাট এবং উপকূলীয় কর্নাটকেও একই ধরনের আবহাওয়া পরিস্থিতি তৈরি হচ্ছে।
7
9
উত্তর-পশ্চিম ভারতে ২৬ এপ্রিল পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। এরপর ২৭ ও ২৮ এপ্রিল তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে। মধ্য ভারতে ২৬ এপ্রিল পর্যন্ত তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে।
8
9
এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। বিশেষ করে দুপুরের সময় সরাসরি রোদে না বেরোনো, পর্যাপ্ত জল পান করা এবং হিটস্ট্রোক এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
9
9
সব মিলিয়ে, দেশজুড়ে তাপপ্রবাহের এই পরিস্থিতি আগামী কয়েকদিন আরও ভোগান্তি বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।