আজকাল ওয়েবডেস্ক: হাইকোর্টের নির্দেশে যাবজ্জীবন কারাদণ্ড থেকে মুক্তি পেলেন গুরমিত রাম রহিম। ম্যানেজারকে খুনের মামলায় রাম রহিমকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল সিবিআই আদালত। মঙ্গলবার এই মামলাতেই রাম রহিমকে স্বস্তি দিয়েছে আদালত। সচ্চা সৌদার প্রধান ছাড়াও আরও চারজনকে স্বস্তি দিয়েছে পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট।

২০০২ সালে খুন হয়েছিলেন সচ্চা সৌদার ম্যানেজার রণজিৎ সিং। তাঁর পুত্র সিবিআই তদন্তের আর্জি জানিয়েছিলেন। ২০২১ সালে সিবিআই আদালত রাম রহিম-সহ ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। তার পাল্টা পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টের দ্বারস্থ হন রাম রহিম। সেই মামলাতেই এবার স্বস্তি পেলেন রাম রহিম।