নিজস্ব সংবাদদাতা: চলতি সপ্তাহের টিআরপি তালিকায় বড়সড় রদবদল। আবারও নিজের জায়গা ফিরে পেল জি বাংলার 'নিম ফুলের মধু'। পর্ণার স্মৃতি হারিয়ে ফেলা আর সৃজনের সঙ্গে কেমিস্ট্রি মাত দিল সব ধারাবাহিককে। সবাইকে পিছনে ফেলে ৬.৯ নম্বর পেয়ে টিআরপির প্রথম স্থান দখল 'নিম ফুলের মধু'র।
দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলার 'ফুলকি', তাঁদের প্রাপ্ত নম্বর ৬.৫। রোহিত আর ফুলকির জীবনের নানা টানাপোড়েন থেকে শুরু করে একে অপরের পাশে থাকার গল্প দর্শকমনে জায়গা করে নিয়েছে।গত সপ্তাহের টিআরপি টপার স্টার জলসার 'কথা'এই সপ্তাহে নেমে এসেছে ৩ নম্বরে। তাঁদের প্রাপ্ত নম্বর ৬.৩। সিরিয়ালে ধীরে ধীরে মিল হচ্ছে নায়ক-নায়িকার। যদিও একে-অপরকে ভালোলাগার কথা মুখ ফুটে বলেননি কেউই।
চার নম্বরে যৌথভাবে রয়েছে ধারাবাহিক 'কোন গোপনে মন ভেসেছে' আর স্টার জলসার 'গীতা এলএলবি'। আর পঞ্চম স্থানে পৌঁছেছে এতকালের টিআরপি টপার 'জগদ্ধাত্রী'।
ষষ্ঠ স্থানে রয়েছে সূর্য-দীপার 'অনুরাগের ছোঁয়া', এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.৩। সপ্তমে রয়েছে বঁধুয়া, তাঁদের প্রাপ্ত নম্বর ৫.২। অপরাজিতা আঢ্যের 'জল থই থই ভালোবাসা', ৪.৮ নম্বর পেয়ে অষ্টম স্থানে রয়েছে। নবমে রয়েছে নতুন সিরিয়াল 'রোশনাই', তাঁদের প্রাপ্ত নম্বর ৪.৫। ৪.৪ নম্বর পেয়ে দশমে রয়েছে 'আলোর কোলে' ধারাবাহিক।
















