শনিবার সকালেই জানা গিয়েছিল রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর অভিযোগ জানিয়ে FIR করতে তালসারি যেতে পারেন প্রিয়াঙ্কা সরকার। এই বিষয়ে এবার নতুন তথ্য জানা যাচ্ছে।
শনিবার দুপুর দু'টোর পর আর্টিস্ট ফোরামের সদস্যদের সঙ্গে প্রিয়াঙ্কা সরকারও রিজেন্ট পার্ক থানায় যান ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের প্রযোজনা সংস্থার বিরুদ্ধে অভিযোগ করতে। জানা গিয়েছে এখানে অভিযোগ জানানোর পর তালসারি যেতে পারেন রাহুলের স্ত্রী। সঙ্গে থাকতে পারেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্তর মতো অভিনেতারা।
শনিবার দুপুর দু'টোর পর আর্টিস্ট ফোরামের সদস্যদের সঙ্গে প্রিয়াঙ্কা সরকারও রিজেন্ট পার্ক থানায় যান ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের প্রযোজনা সংস্থার বিরুদ্ধে অভিযোগ করতে। বর্তমানে সেই অভিযোগ জানানোর প্রক্রিয়া চলছে। জানা গিয়েছে এখানে অভিযোগ জানানোর পর তালসারি যেতে পারেন রাহুলের স্ত্রী। প্রিয়াঙ্কার সঙ্গে থাকতে পারেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্তর মতো অভিনেতারা।
গত ২৯ মার্চ না ফেরার দেশে পাড়ি দিয়েছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। 'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকের শুটিং করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারান অভিনেতা। শনিবার, ৪ এপ্রিল সকালে জানা যায় আর্টিস্ট ফোরামের পাশাপাশি প্রিয়াঙ্কা সরকারও রাহুলের মৃত্যু রহস্যের তদন্তের জন্য তালসারি যাচ্ছেন। সেখানেই FIR দায়ের করবেন। এই বিষয়ের সত্যতা যাচাই করতে অভিনেতা সৌরভ দাসকে ফোন করা হলে তিনি আজকাল ডট ইনকে বলেন, ''এখনও নিশ্চিত নয়। হতেও পারে, নাও পারে। আগে আজ আর্টিস্ট ফোরামের তরফে FIR দায়ের করা হবে। তারপর..."
'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকের শুটিং করতে গিয়ে সমুদ্রে তলিয়ে না ফেরার দেশে পাড়ি দেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তাঁর মৃত্যুতে একাধিক প্রশ্ন উঠেছে। বিশেষ করে ঘটনাস্থলে উপস্থিত সকলের বয়ান আলাদা আলাদা হওয়ায় তৈরি হয়েছে বিভ্রান্তি, যা আরও উসকে গিয়েছে লীনা গঙ্গোপাধ্যায়ের জবাবে। আর্টিস্ট ফোরাম গোটা বিষয়ে জবাব চেয়েছিল। ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স প্রযোজনা সংস্থার তরফে সেই প্রশ্নের জবাব এসেছে। কিন্তু তাতে তুষ্ট নয়। এরপরই ৩ এপ্রিল রাতে আর্টিস্ট ফোরামের তরফে মিটিং ডাকা হয়। সেখানেই জানানো হয় তাঁরা ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এফআইআর করবে আর্টিস্ট ফোরাম। সেই প্রক্রিয়া চলছে এখন।
প্রসঙ্গত, এদিনই রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের 'বন্ধু'রা টেকনিশিয়ান স্টুডিও থেকে রাধা স্টুডিও পর্যন্ত তাঁর মৃত্যুর বিচার এবং পূর্ণাঙ্গ তদন্ত চেয়ে মিছিল করবেন।
















