আদিত্য ধর পরিচালিত ধুরন্ধর: দ্য রিভেঞ্জ মুক্তি পেয়েছে ১৯ মার্চ। মুক্তির পর বক্স অফিসে বড় সাফল্য পেয়েছে এই ছবি৷
2
10
সম্প্রতি এক সাক্ষাৎকারে কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া এই ছবির কাস্টিং নিয়ে কথা বলেন৷ তিনি বলেন, “আমাকে চার ঘণ্টা ধরে গল্পটা শোনানো হয়েছিল। তারপর আমি একদম হতবাক হয়ে গিয়েছিলাম। নড়তেও পারিনি, ব্রেকও নিইনি। কখন সময় কেটে গেল বুঝতেই পারিনি। এতগুলো ছবি করার পরেও আমি ভয় পেয়ে গিয়েছিলাম। এত চরিত্র, এত নতুন মুখ খুঁজে বের করা—এটা একটা বিশাল চ্যালেঞ্জ।”
3
10
তিনি আরও জানান, এত বড় পরিসরের ছবির জন্য ব্যাপক প্রস্তুতির প্রয়োজন ছিল। মুকেশ জানান, “দুটি পার্ট মিলিয়ে প্রায় ৪০০ জনের কাস্টিং করতে হয়েছে। আমি ছয়জনের একটি টিম তৈরি করি এবং অভিনেতা অভিনেত্রীর খোঁজ শুরু করি। আদিত্য আমাকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন এবং বড় করে ভাবতে বলেছিলেন।"
4
10
আদিত্য ধর চেয়েছিলেন দর্শকদের চমকে দিতে। শুরু থেকেই তিনি বিশ্বাস করতেন, এই ছবি সব রেকর্ড ভাঙবে এবং সব চরিত্রই ভালোবাসা পাবে, এমনটাই জানান মুকেশ ছাবড়া।
5
10
ইয়ালিনা জামালি চরিত্রে অভিনয় করেন সারা অর্জুন। মুকেশ জানান, “এই চরিত্রের জন্য অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। আমি আদিত্যকে বলেছিলাম, একদম নতুন মুখ হলে ভালো হয়। আমরা এই চরিত্রের জন্য ১০০০-র বেশি অডিশন নিয়েছিলাম।”
6
10
মুকেশ ছাবড়া জানান, প্রধান চরিত্র ‘হামজা’র জন্য রণবীর সিং-ই তাঁর প্রথম এবং একমাত্র পছন্দ ছিলেন।
7
10
তিনি বলেন, “কাস্টিংয়ের সময় অনেকেই বিভিন্ন চরিত্রে না বলেছিলেন, কিন্তু আদিত্য শান্ত ছিলেন এবং অন্য অভিনেতা খুঁজতে বলতেন। প্রায় দু’বছর সময় লেগেছে গবেষণা ও কাস্টিং করতে।"
8
10
মুকেশের সংযোজন, "২০২৪ সালের শুরুতে আমরা কাজ শুরু করি। আমরা শুরু থেকেই নিশ্চিত ছিলাম, হামজার চরিত্রে রণবীর সিং-ই থাকবেন। তিনিও সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান।”
9
10
ছবির ভিলেন রহমান ডাকাইতের চরিত্রে শেষ পর্যন্ত অভিনয় করতে রাজি হন অক্ষয় খান্না। মুকেশ বলেন, “আমি নাম বলতে পারব না, তবে ২-৩ জন অভিনেতা এই চরিত্রে না বলেছিলেন। আজ তাঁরা নিশ্চয়ই সেই সিদ্ধান্তের জন্য আফসোস করছেন। একজন দক্ষিণের এবং দু’জন বলিউডের অভিনেতা অদ্ভুত যুক্তি দিয়েছিলেন। তাঁরা বলেছিলেন, এটা এনসেম্বল কাস্ট এবং এটা আসলে রণবীরের ছবি।"
10
10
রণবীর সিং ছাড়াও ছবিতে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, আর মাধবন, অর্জুন রামপাল, রাকেশ বেদি। বিশাল পরিসরে, বহু অভিনেতা এবং দর্শকপ্রিয় এই ছবি ইতিমধ্যেই বিশ্বজুড়ে ১৫০০ কোটির বেশি ব্যবসা করেছে।