দক্ষিণবঙ্গে যখন গরমে হাঁসফাঁস দশা, উত্তরবঙ্গে তখন স্বস্তির বৃষ্টি। শনিবার বিকেলেই জেলায় জেলায় কালবৈশাখীর সর্তকতা। খানিকক্ষণেই ঝেঁপে বৃষ্টি নামবে একাধিক জেলায়।
2
15
আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার বিকেলে সাড়ে চারটে থেকে আগামী দু'-তিন ঘণ্টায় উত্তরবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে হলুদ সর্তকতা।
3
15
খানিকক্ষণেই দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই সময়ে নিরাপদ স্থানে সকলকে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
4
15
হাওয়া অফিস আরও জানিয়েছে, এপ্রিলের প্রথম সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছে। আগামী ২৪ ঘণ্টা পর থেকেই আবহাওয়ার বদল ঘটবে ফের।
5
15
রবিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলবে ৯ এপ্রিল, বৃহস্পতিবার পর্যন্ত। সব জায়গাতেই জারি রয়েছে সতর্কতাও।
6
15
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূমেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, বিকেলে কালবৈশাখীর হলুদ সর্তকতা রয়েছে।
7
15
রবিবার হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
8
15
আগামী সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়ার হলুদ সর্তকতা রয়েছে। কয়েকটি জেলায় দমকা হাওয়ার দাপট বেশি থাকবে।
9
15
আগামী মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রপাত, বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৬০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি রয়েছে। ওইদিন বাকি জেলাগুলিতে ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে।
10
15
আগামী বুধবার উত্তর ২৪ পরগনা, নদিয়া, হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ৬০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়ার কমলা সতর্কতা জারি রয়েছে। বাকি জেলাগুলিতে ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে।
11
15
আগামী বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। আগামী শুক্রবারেও দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হতে পারে। তবে কোনও সতর্কতা জারি হয়নি।
12
15
আগামী ১০ এপ্রিল, শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়া বইতে পারার পূর্বাভাস রয়েছে। আগামী সপ্তাহের মাঝামাঝিতে ঝড়বৃষ্টির দাপট বাড়বে।
13
15
আজ, শনিবার থেকে আগামী সোমবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।
14
15
আগামী মঙ্গলবার উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টি, ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়ার কমলা সতর্কতা জারি রয়েছে। ওইদিন উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে।
15
15
আগামী বুধবার উত্তরবঙ্গের সব জেলায় প্রবল ঝড়বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। আগামী বৃহস্পতিবারেও উত্তরবঙ্গের সব জেলায় হলুদ সর্তকতা রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।