আজকাল ওয়েবডেস্ক : ইজরায়েল-হামাস নিয়ে ভারতকে আসরে নামতে অনুরোধ করল ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি ফোন করে বলেন, এই সমস্যার সমাধান করতে পারে ভারত। দ্রুত যেন ভারতের প্রধানমন্ত্রী আসরে নেমে এর সমাধান করেন। যেভাবে নীরিহ মানুষের প্রাণহানি ঘটছে তাকে মেনে নেওয়া যায় না। অবিলম্বে এই যুদ্ধ বন্ধ হওয়া দরকার। যদি ইরানের কোনও সহায়তা প্রয়োজন হয় তবে তারা করবেন বলেও জানান তিনি। মহিলা এবং শিশুরা এই যুদ্ধের বলি হচ্ছেন। এটা কখনই কাম্য নয়। বিশ্বের সমস্ত দেশগুলির মধ্যে বেশিরভাগই ইজরায়েলকে সমর্থন করেছে। সন্ত্রাসের বিরুদ্ধে ইরানও কাজ করছে। কিন্তু যেভাবে মানুষের প্রাণহানি ঘটছে তাতে তিনি ব্যথিত। তার কথা মন দিয়ে শুনেছেন ভারতের প্রধানমন্ত্রী। অবিলম্বে দুই দেশের মধ্যে সম্পর্ক বজায় রেখেই এই কাজ করতে হবে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। ইজরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে নিয়মিত ফোনে কথা বলছেন বলেও জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। মানবতার স্বার্থে দ্রুত এই যুদ্ধ বন্ধ হোক চাইছে দুই দেশই। তবে বিশ্বের রাজনীতির কথা মাথায় রেখে এই কাজ অতি সাবধানে করতে হবে বলে মনে করেন ভারতের প্রধানমন্ত্রী নরেনন্দ্র মোদী।
IRAN ON GAZA : গাজার পরিস্থিতি সামলাতে ভারতকে অনুরোধ করল ইরান
