সোনার দামে ঐতিহাসিক পতন। তাও আবার যুদ্ধের আবহে। ইরান যুদ্ধের জেরে যখন বিশ্বজুড়ে অপরিশোধিত তেলের বাজারে ধাক্কা, তখনই সোনার বাজারে মহাধস।
2
10
ভূ-রাজনৈতিক অস্থিরতার আবহে সোনার দাম নিম্নমুখী থাকায় মধ্যবিত্তের মুখে হাসি ফুটেছে। উৎসবের আবহেও সোনার গয়না কেনাকাটা দিকে ঝুঁকছেন অনেকেই। আবার অনেকেই অপেক্ষা করছেন, সোনার দাম আরও কমবে কিনা, তা দেখার জন্য।
3
10
গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইজরায়েলের সংঘাতের শুরুতেই সোনার দাম খানিকটা বেড়েছিল। কিন্তু যুদ্ধের দিন কয়েক পর থেকেই সোনার দাম কমতে শুরু করে।
4
10
মার্চের শেষভাগে ২২ ও ২৪ ক্যারাট সোনা ও রুপোর দাম হুড়মুড়িয়ে কমেছে। গত চার দশকে এক সপ্তাহে সোনার দাম একধাক্কায় এতটা কমেনি। জানুয়ারির পর মার্চে আবারও এক লক্ষ ৩০ হাজারের ঘরে ২২ ক্যারাটের দর।
5
10
২০২২ সালে রাশিয়া ও ইউক্রেন সংঘাতের আবহে সোনার দাম চড়চড়িয়ে বেড়েছিল। যুদ্ধবিরতির পরেই আবারও সোনার দাম কমে যায়। কিন্তু ইরান যুদ্ধের ক্ষেত্রে উলটপূরাণ।
6
10
বিশেষজ্ঞদের মতে, যুদ্ধের কারণে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি, এলপিজি সঙ্কট, বৈশ্বিক উত্তেজনা, মুদ্রাস্ফীতি এবং মার্কিন ডলারের শক্তিশালী অবস্থানের কারণেই সোনার চাহিদা কমেছে বিনিয়োগকারীদের কাছে।
7
10
বিনিয়োগকারীরা সোনায় এখনও আর বিনিয়োগ করতে চাইছেন না। বর্তমান পরিস্থিতিতে সেভাবে কোনও দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক সোনা কিনতে চাইছে না। এমনকী বিনিয়োগকারীরা সোনা থেকে বিনিয়োগ তুলে নিচ্ছেন।
8
10
সোনার দামে এই অস্থিরতা বেশিদিন স্থায়ী হবে না। বিনিয়োগকারীরা এখন ঝুঁকি এড়িয়ে গেলেও, সম্পদ হিসেবে এর মূল্য আগামী দিনেও ফিকে হবে না।
9
10
উৎসবের মরশুমে চাহিদা বাড়লেই, যুদ্ধ থামলেই সোনার দামে আবারও পরিবর্তন হতে পারে। যুদ্ধের পর সোনার দামে আবারও বদল হতে পারে।
10
10
বিশেষজ্ঞদের মতে, বিনিয়োগ কমে যাওয়ার জেরেই আগামী কয়েকদিনে সোনার দামে অস্থিরতা জারি থাকবে। এপ্রিলেও সোনার দাম ওঠানামা করবে। তবে মার্চের রেকর্ড ছাড়িয়ে যাবে কিনা, তার দিকেই নজর সকলের।