আজ বুধবার, ২৫ মার্চ, চৈত্র নবরাত্রির সপ্তম দিন। এদিনে চন্দ্র মিথুন রাশিতে এবং মৃগশিরা নক্ষত্রে গোচর করবে। আজ বেশ কয়েকটি শুভ যোগ তৈরি হবে, যা নির্দিষ্ট কয়েকটি রাশির জাতক-জাতিকাদের সৌভাগ্য ফেরাবে, আবার কিছু রাশিকে সাবধানে চলতে হবে। জেনে নিন আপনার ভাগ্যে কী রয়েছে।
2
13
মেষ:আজ আপনার আত্মবিশ্বাস বাড়বে। কাজের জায়গায় সাফল্য পেতে পারেন। পুরনো আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনাও আছে।
3
13
বৃষ: খরচ বাড়তে পারে, তাই একটু হিসেব করে চলুন। স্বাস্থ্যের দিকেও নজর দিন।
4
13
মিথুন: বন্ধু বা সহকর্মীদের সাহায্যে কাজ এগোবে। নতুন পরিকল্পনা সফল হতে পারে।
5
13
কর্কট:পরিবারের সঙ্গে ভাল সময় কাটবে। মানসিক শান্তি থাকবে। কাছের মানুষের সমর্থন পাবেন।
6
13
সিংহ:আজ ভাগ্য আপনার পক্ষে। নতুন কাজ বা চাকরির ক্ষেত্রে ভাল সুযোগ আসতে পারে। চেষ্টা করলে সাফল্য মিলবে।
7
13
কন্যা: দিনটি বেশ ইতিবাচক। কাজের গতি বাড়বে এবং অর্থের দিক থেকেও ভাল খবর পেতে পারেন।
8
13
তুলা: অপ্রয়োজনীয় চিন্তা এড়িয়ে চলুন। ধৈর্য রাখলে সমস্যার সমাধান হবে।
9
13
বৃশ্চিক: আজ কিছু চ্যালেঞ্জ আসতে পারে। তবে বুদ্ধি দিয়ে সামলে নিতে পারবেন।
10
13
ধনু: ভ্রমণের সুযোগ আসতে পারে। নতুন অভিজ্ঞতা লাভ করবেন।
11
13
মকর:আজ কিছু পুরনো সমস্যা মিটে যেতে পারে। জমি বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে লাভ হতে পারে।
12
13
কুম্ভ: হঠাৎ অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। সমাজে সম্মান বাড়তে পারে। নতুন সুযোগও আসতে পারে।
13
13
মীন: আজ নতুন কিছু শুরু করার জন্য ভাল দিন। ভাগ্য সহায় থাকবে, ফলে কাজ সহজে এগোবে।