সর্বকালের রেকর্ড পতন সোনার দামে। সোমবার বাজার খুলতেই একধাক্কায় হু হু করে সোনা ও রুপোর দাম কমেছে। বিশ্বের অন্যান্য যুদ্ধের জেরে যখন হলুদ ধাতুর দর বাড়ে, ইরান যুদ্ধের জেরে সোনার দাম রেকর্ড হারে কমল।
2
8
বিশেষজ্ঞরা জানিয়েছেন, গত চার দশকে টানা এক সপ্তাহে সোনার দাম আগে এত কমেনি। আজ সোমবার সোনার দামে দুই শতাংশ পতন হয়েছে। যা গত চার মাসে সর্বনিম্ন।
3
8
গত জানুয়ারি মাসে দেশে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ২৮ হাজার টাকার আশেপাশে ছিল। ২৩ মার্চ আবারও সোনার দাম কমে এক লক্ষ ২৮ হাজারের ঘরে।
4
8
জানুয়ারিতে ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ছিল এক লক্ষ ৮৩ হাজার টাকা। সেই সোনার দাম আজ দাঁড়িয়েছে এক লক্ষ ৪০ হাজার টাকায়।
5
8
একধাক্কায় কমেছে রুপোর দামও। প্রায় ১৪ হাজার টাকা কমেছে এক কেজি রুপোর দাম। ২৩ মার্চ এক কেজি রুপোর দাম দাঁড়িয়েছে প্রায় দু'লক্ষ ১৭ হাজার টাকা।
6
8
ইরানের সঙ্গে ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধের জেরে কেন সোনার দাম কমছে? বিশেষজ্ঞরা জানিয়েছেন, মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং ফেডারেল রিজার্ভের সুদের হার বেড়ে যাওয়ার সম্ভাবনার কারণেই মূলত সোনা ও রুপোর দামে পতন হচ্ছে।
7
8
মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে, এই আশঙ্কায় বিনিয়োগকারীরা সোনায় বিনিয়োগ কমিয়ে দিয়েছেন। সোনা ও রুপোর থেকে থেকে সরে অন্য বিনিয়োগের দিকে ঝুঁকছেন বিনিয়োগকারীরা।
8
8
বর্তমান পরিস্থিতিতে সেভাবে কোনও দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক সোনা কিনতে চাইছে না। ফলে যুদ্ধের আবহে সোনার চাহিদা কমছে। চাহিদা ও বিনিয়োগ কমতেই, সোনার দামে রেকর্ড পতন হয়েছে।