২০২৬ সালের শুরুটা বলিউডের জন্য শুধু ভাল নয়, আক্ষরিক অর্থেই ছিল ‘বিস্ফোরক’। বড়পর্দার লড়াইয়ে কেউ খেলল মগজাস্ত্র দিয়ে, কেউ আবার গায়ের জোরে। কিন্তু সব হিসেবনিকেশ ওলটপালট করে দিয়ে বছরের প্রথম কোয়ার্টারেই বক্স অফিসের সিংহাসন দখল করে নিল আদিত্য ধরের ‘ধুরন্ধর ২’। মাত্র ৪ দিনে এই ছবি যা তাণ্ডব চালিয়েছে, তা ভারতীয় সিনেমার ইতিহাসে এক নতুন অধ্যায় লিখে দিল। এই ফাঁকেই দেখে নেওয়া যাক ২০২৬-এর সেরা ৮টি ‘ওপেনিং উইকএন্ড’-এর খতিয়ান।
2
10
অপ্রতিরোধ্য ‘ধুরন্ধর ২’: ৪ দিনেই ৪৬৬ কোটি!
১৯ মার্চ মুক্তি পাওয়া এই স্পাই-থ্রিলারটি বক্স অফিসে সুনামি নিয়ে এসেছে। রণবীর সিং-এর এনার্জি আর আদিত্য ধরের পরিচালনার-এর যুগলবন্দিতে মাত্র চার দিনেই ছবিটির সংগ্রহ ৪৬৬ কোটি টাকা। ২০২৬-এর এখন পর্যন্ত এটিই সর্বোচ্চ ওপেনিং। রেকর্ড বলছে, স্পাই ইউনিভার্সের এই দাপট আপাতত থামার কোনো লক্ষণ নেই।
3
10
দ্বিতীয় স্থানে ‘বর্ডার ২’: সানি দেওলের হুঙ্কার
দেশপ্রেমের আবেগে ভর করে ২৩ জানুয়ারি মুক্তি পেয়েছিল ‘বর্ডার ২’। সানি দেওল, বরুণ ধাওয়ান এবং দিলজিৎ দোসাঞ্জ-এর এই মেগা প্রজেক্ট ওপেনিং উইকএন্ডে ১২৯.৮৯ কোটি টাকা আয় করে তালিকার দ্বিতীয় স্থানটি ধরে রেখেছে। প্রজাতন্ত্র দিবসের ছুটিকে দারুণভাবে কাজে লাগিয়েছে এই ছবি।
4
10
রোম্যান্সের সঙ্গে গ্যাংস্টারদের লড়াই: ও রোমিও
ভ্যালেন্টাইনস ডের আবহে বিশাল ভরদ্বাজের ‘ও রোমিও’ (শহীদ কাপুর ও তৃপ্তি দিমরি) দর্শকদের মন ছুঁয়েছে। উইকএন্ডে ৩৪.৫১ কোটি টাকা আয় করে এটি তালিকার তৃতীয় স্থানে।
5
10
ভারতীয় জওয়ানের বীরত্বের ও আবেগের গাথা: ইক্কিস
অন্যদিকে, ১ জানুয়ারি মুক্তি পাওয়া শ্রীরাম রাঘবনের পিরিয়ড ড্রামা ‘ইক্কিস’ (অগস্ত্য নন্দা) প্রথম সপ্তাহে ২২.০৫ কোটি টাকা সংগ্রহ করে নিজের জায়গা মজবুত করেছে।
6
10
মহিলা শক্তির জয়: মর্দানি ৩
রানি মুখোপাধ্যায়ের ‘মর্দানি ৩’ প্রথম সপ্তাহে ১৭.২৫ কোটি টাকা আয় করে প্রমাণ করেছে ‘শিবানী শিবাজি রায়’-এর জনপ্রিয়তা এখনও কমেনি।
7
10
বিতর্কিত জয়যাত্রা
অন্যদিকে, ফেব্রুয়ারি শেষে মুক্তি পাওয়া বিতর্কিত ‘দ্য কেরালা স্টোরি ২’ ওপেনিং উইকএন্ডে ১০.১৫ কোটি টাকা ঝুলিতে পুরেছে।
8
10
তালিকার শেষে কমেডি
পুলকিত সম্রাট ও বরুণ শর্মার কমেডি ড্রামা ‘রাহু কেতু’ রয়েছে তালিকার শেষদিকে। কারণ এই ছবি আয় করেছিল ৪.৪ কোটি টাকা।
9
10
বাদ পড়েনি ড্রামা-ও
আমির খান প্রযোজিত আমির-ইমরান জুটির ‘হ্যাপি প্যাটেল’ (৪.৩৫ কোটি আয়) দিয়ে শেষ হয়েছে বছরের সেরা আটের তালিকা।
10
10
বক্স অফিসের এই লড়াই পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে দর্শক এখন কেবল স্টারপাওয়ার নয়, টানটান গল্প আর মেকিং-এর কদর করতেও শিখেছে।