আজকাল ওয়েবডেস্ক: একদিকে দীর্ঘকাল ধরে অশান্তির আঁচ মণিপুরে। তার পার্শ্ববর্তী মিজোরামে বিধানসভা নির্বাচন আগামিকাল। একই সঙ্গে মঙ্গলবার ভোট ছত্তিশগড়েও। ২০২৪ এর লোকসভা ভোটের আগে হাতে আর কয়েকমাস। আর সেই কয়েকমাসের মধ্যেই নির্ধারিত হবে ৫ রাজ্যের ভাগ্য। নভেম্বরে দেশের ৫ রাজ্যের বিধানসভা নির্বাচন, আগামী ৫ বছরের জন্য সে রাজ্যের মানুষ কোন রাজনৈতিক দলের ওপর আস্থা রাখছে বোঝা যাবে ডিসেম্বরের ৩ তারিখ। গত কয়েকদিন ধরেই সব দলের প্রস্তুতি ছিল একেবারে তুঙ্গে। প্রার্থী তালিকা বাছাই থেকে ইশতিহার প্রকাশ, এক দল টেক্কা দিতে চেয়েছে আর এক দলকে। প্রায় গোটা নভেম্বর জুড়েই ৫ রাজ্যে ভোট। ভোটের আগে ত্রিস্তরীয় নিরাপত্তা ছত্তিশগড়ে। মোতায়েন করা হয়েছে প্রায় ৬০ হাজার নিরাপত্তাকর্মী। তাঁদের মধ্যে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ ৪০ হাজার, রাজ্য পুলিশ ২০ হাজার। সেখানে বিধানসভা নির্বাচনের প্রথম পর্বে ২০ টি বিধানসভার ভোট, ৭ নভেম্বর। ৭০ টি কেন্দ্র নিয়ে দ্বিতীয় দফার ভোট ১৭ নভেম্বর। মিজোরামে ভোট ৭ নভেম্বর। তেলেঙ্গানায় ভোট ৩০ নভেম্বর। মধ্যপ্রদেশে ভোট ১৭ নভেম্বর এবং রাজস্থানে ভোট ২৫ নভেম্বর।
Assembly Election: মঙ্গলে ভোট ছত্তিশগড়, মিজোরামে
















