আজকাল ওয়েবডেস্ক: গাজা সিটিতে একটি অ্যাম্বুল্যান্সে হামলা চালায় ইজরায়েল। এই ঘটনায় মারা গেছেন ১৫ জন। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই গাজায় একটি স্কুলে বিমান হামলা চালাল ইজরায়েল। রাষ্ট্রপুঞ্জ পরিচালিত স্কুলটিতে হামলায় অন্তত ২০ জন মৃত। জানা গেছে, উত্তর গাজায় রাষ্ট্রপুঞ্জ পরিচালিত ওসামা বেন জাইদ স্কুলে শুক্রবার হামলা চালায় ইজরায়েল। আহতের সংখ্যা বহু। আহতদের গাজা শহরের ইন্দোনেশিয়ান হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গেছে হামলায় সময় সবাই ঘুমোচ্ছিলেন। এই হামলার একদিন আগেই রাষ্ট্রপুঞ্জ পরিচালিত আরও ৪টি স্কুলে ইজরায়েল বিমান হামলা চালিয়েছিল বলে জানায় গাজার স্বাস্থ্যমন্ত্রক।
Israel Attack: গাজার স্কুলে হামলা ইজরায়েলের, মৃত ২০
















