আমাদের দৈনন্দিন জীবনে অনেক সময় অকারণে মন খারাপ, অস্বস্তি বা অশান্তি কাজ করে। অনেকেই মনে করেন, এর পেছনে ঘরের ‘নেগেটিভ এনার্জি’ দায়ী হতে পারে। এই সমস্যা দূর করার কিছু সহজ উপায় লুকিয়ে রয়েছে আমাদের রান্নাঘরে।

রান্নাঘরের সাধারণ কিছু জিনিস ব্যবহার করে খুব সহজেই ঘরের পরিবেশকে সতেজ ও ইতিবাচক করে তোলা যায়।

লেবুঃ একটি কাঁচা লেবু জলভর্তি গ্লাসে রেখে ঘরের কোনও কোণে রাখলে তা নাকি খারাপ শক্তি শোষণ করে। অনেকেই বিশ্বাস করেন, এতে ঘরের পরিবেশ হালকা ও স্বস্তিদায়ক হয়।

নুনঃ নুনকে অনেক সময় শুদ্ধিকরণের প্রতীক হিসেবে ধরা হয়। বাড়ি মোছার জলে এক চিমটি নুন মিশিয়ে নিলে শুধু পরিষ্কারই নয়, মানসিকভাবেও একটা ফ্রেশ অনুভূতি পাওয়া যায়।

হলুদঃ ভারতীয় সংস্কৃতিতে খুবই পবিত্র একটি উপাদান হল হলুদ। এক চিমটি হলুদ শুভ শক্তির প্রতীক বলে ধরা হয়। অনেকেই বিশ্বাস করেন, হলুদ ঘরে ইতিবাচকতা বাড়াতে সাহায্য করে।

এলাচ ও লবঙ্গঃ ছোট্ট এই মশলাগুলোকে অনেকেই সৌভাগ্যের প্রতীক মনে করেন। কেউ কেউ পকেটে এলাচ রাখেন বা মানিব্যাগে লবঙ্গ রাখেন। বিশ্বাস, এতে ভাল শক্তি আকৃষ্ট হয়।

দারচিনি ও সর্ষেঃ দারচিনি মানসিক শান্তি ও উন্নতির প্রতীক হিসেবে ধরা হয়, আর সর্ষে ছড়িয়ে দিলে তা নেতিবাচক শক্তি দূর করতে সাহায্য করে বলে বিশ্বাস।

তবে শুধু এই উপকরণ ব্যবহার করলেই হবে না, সবচেয়ে গুরুত্বপূর্ণ হল রান্নাঘর পরিষ্কার রাখা। রাতে বাসন ফেলে না রেখে ধুয়ে রাখা, অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে রাখা-এই অভ্যাসগুলো ঘরের পরিবেশকে অনেক বেশি হালকা ও স্বস্তিদায়ক করে তোলে।

সবমিলিয়ে বলা যায়, এগুলো মূলত বিশ্বাস ও অভ্যাসের উপর নির্ভরশীল। তবে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা, সঠিক জীবনযাপন এবং ইতিবাচক চিন্তাভাবনা-এই তিনটিই ঘরের পরিবেশ ভাল রাখতে সবচেয়ে বেশি সাহায্য করে।