এপ্রিলের শুরুতেই আগস্টের মতো আবহাওয়া ছিল। উষ্ণ ও আর্দ্র। দিনের বেলায় গলদঘর্ম দশা। এবার হঠাৎ উলটপূরাণ। এই হাঁসফাস দশা থেকে এবার মিলবে স্বস্তি।
2
9
আবহাওয়াবিদরা জানালেন, মঙ্গলবার থেকেই আবহাওয়ার আমূল বদল ঘটতে চলেছে। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে একটানা চারদিন ফেব্রুয়ারির মতো আবহাওয়া থাকবে।
3
9
অসময়ে ঠান্ডার আমেজ অনুভূত হবে রাজ্যে রাজ্যে। ভারী বৃষ্টি, তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই চারদিনে দিনের তাপমাত্রা একধাক্কায় ১১ ডিগ্রি সেলসিয়াস কমবে।
4
9
কেন হঠাৎ আবহাওয়ার বদল? হাওয়া অফিস জানিয়েছে, শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝাই এর নেপথ্যে। সাধারণত এই শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝার কারণেই শীতকালে বৃষ্টি ও তুষারপাত হয় উত্তর ভারতের রাজ্যগুলিতে। মার্চের পর পশ্চিমী ঝঞ্ঝার দাপট কমে যায়।
5
9
শীতকালের মতোই ভরা বসন্তে আবারও শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝার জেরেই অসময়ে ঠান্ডার আমেজ পাওয়া যাবে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৭ থেকে ১০ এপ্রিল, এই চারদিন ঠান্ডার আমেজ পাওয়া যাবে।
6
9
মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে দিল্লির দিনের তাপমাত্রা ৩৫ ডিগ্রি থেকে কমে ২১ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে, পাঞ্জাবে ২৪ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসে কমে যেতে পারে, হরিয়ানায় দিনের তাপমাত্রা ২৫ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে।
7
9
দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশে ৭ থেকে ১০ এপ্রিলের মধ্যে ভাল বৃষ্টি, শিলাবৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি রয়েছে। ৭ ও ৮ এপ্রিল ঝড়বৃষ্টির দাপট বেশি থাকবে।
8
9
অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝার জেরেই মঙ্গলবার ও বুধবার হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, কাশ্মীরের উঁচু পার্বত্য এলাকায় মাঝারি তুষারপাতের সম্ভাবনাও রয়েছে।
9
9
সোমবার পশ্চিমবঙ্গ, ওড়িশা ও উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও ঝড়বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।