এপ্রিলের দ্বিতীয় সপ্তাহেও সোনার দামে স্বস্তি মধ্যবিত্তের। গত সপ্তাহের মতোই দ্বিতীয় সপ্তাহের শুরুতেও সোনার দাম হু হু করে কমল। একধাক্কায় কমেছে ২২ ও ২৪ ক্যারাট সোনার দর।
2
10
সোমবার মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে ফিউচার ট্রেডিং খোলার সঙ্গে সঙ্গে সোনা ও রুপোর দাম একধাক্কায় কমেছে। সোমবার সোনার দাম কমেছে ১৩০০ টাকার বেশি, রুপোর দাম কমেছে ২৮০০ টাকা।
3
10
এদিন কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৩৬ হাজার ৭০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৪৯ হাজার ১৩০ টাকা।
4
10
৬ থেকে ১১ এপ্রিলের মধ্যে কি সোনার দাম আরও কমবে? ওয়াকিবহাল মহলের দাবি, সোনার দামে চলতি সপ্তাহেও ওঠানামা জারি রয়েছে।
5
10
বিশেষজ্ঞদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণের পরেই অপরিশোধিত তেলের দাম বেড়েছে। মার্কিন ডলার একটানা শক্তিশালী অবস্থানে। যার জেরে সোনায় বিনিয়োগ কমছে। ফলে সোনার দাম একটানা নিম্নমুখী।
6
10
অন্যদিকে যুদ্ধবিরতিতে রাজি নয় ইরান। হরমুজ প্রণালী খোলা নিয়েও কোনও ইচ্ছা প্রকাশ করেনি। হরমুজ প্রণালী বন্ধ থাকার জেরে তেলের দাম আন্তর্জাতিক বাজারে বেড়েই চলেছে।
7
10
পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে ৬ থেকে ১১ এপ্রিলের সপ্তাহে সোনার বাজারে পরিবর্তন দেখা যেতে পারে। যুদ্ধ ছাড়াও আরও কয়েকটি কারণ রয়েছে।
8
10
ওয়াকিবহাল মহল জানিয়েছে, চলতি সপ্তাহেই মার্কিন যুক্তরাষ্ট্রের নন ফার্ম পেরোল, বেকারত্বের হার, কর্মসংস্থানের তথ্য সহ একাধিক গুরুত্বপূর্ণ অর্থনৈতিক পরিসংখ্যান প্রকাশিত হবে।
9
10
মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পরিসংখ্যান প্রকাশিত হলেই, সোনার বাজারে বদল ঘটতে পারে। পাশাপাশি চলতি সপ্তাহে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধের পরিস্থিতির দিকেও নজর রয়েছে বিনিয়োগকারীদের।
10
10
যুদ্ধের আরও ঝাঁঝ বাড়লে, স্বাভাবিকভাবেই সোনার বিনিয়োগ করতে আগ্রহী হচ্ছেন না বিনিয়োগকারীরা। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ নিয়ে আরও কী কী ঘোষণা করতে চলেছেন, তার দিকেও নজর রয়েছে বিনিয়োগকারীদের।