আজকাল ওয়েবডেস্ক: স্থানীয় সময় শনিবার, ডেডলাইনের আগেই, সরাসরি ইরান-ইজরায়েল সংঘাতে জড়িয়ে পড়ল আমেরিকা। ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে হামলা চালায় আমেরিকা। এমনিতেই দুই দেশের সংঘর্ষে ক্রমবর্ধমান পরিস্থিতিতে উদ্বেগ বাড়ছিল বিশ্বে। তার মাঝেই আমেরিকার হামলা। এই পরিস্থিতিতে গভীর আশঙ্কা রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের গলায়।
I am gravely alarmed by the use of force by the United States against Iran today. This is a dangerous escalation in a region already on the edge – and a direct threat to international peace and security.
— António Guterres (@antonioguterres)
There is a growing risk that this conflict could rapidly get out of…Tweet by @antonioguterres
ইরানে আমেরিকার হামলা চালানোর পর রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেস সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন। তাতে তিনি লিখেছেন, 'আজ ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তি প্রয়োগে আমি গভীরভাবে উদ্বিগ্ন।' ঘটনাকে আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তার উপর সরাসরি হামলা বলেও উল্লেখ করেছেন তিনি।
লিখেছেন, 'এই সংঘাত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি বাড়ছে , যার ফলে বেসামরিক নাগরিক, অঞ্চল এবং বিশ্বের জন্য বিপর্যয়কর পরিণতি হতে পারে। আমি সদস্য রাষ্ট্রগুলিকে উত্তেজনা হ্রাস করার এবং রাষ্ট্রপুঞ্জ সনদ এবং আন্তর্জাতিক আইনের অন্যান্য নিয়মের অধীনে তাদের বাধ্যবাধকতাগুলি বজায় রাখার আহ্বান জানাচ্ছি।' এই বিপজ্জনক সময়ে, বিশৃঙ্খলা এড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন তিনি। সঙ্গেই মনে করিয়েছেন, এই পরিস্থিতির কোনও সামরিক সমাধান নেই। সামনের একমাত্র পথ হল কূটনীতি। একমাত্র আশা হল শান্তি।
