আজকাল ওয়েবডেস্কঃ মনের মত চেহারা পেতে গিয়ে বিপদের মুখে পড়লেন  অস্ট্রেলিয় এক তরুণী।   ছয় লক্ষ টাকার বেশি খরচ করেও বিফলে গেল  চেষ্টা।  

জানা গিয়েছে, বছর ২৯ এর ওই তরুণী কৃত্রিম উপায়ে নাকের ছিদ্র বড় এবং গাল ভাঙতে গিয়ে ভয়বহ অভিজ্ঞতার শিকার হয়েছেন।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে ওই তরুণী জানান, এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই নানা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে শুরু করে তাঁর মুখে।

ওই তরুণী আরও  জানান, চেহারার পরিবর্তনের ইচ্ছে থাকায়  কৃত্রিম উপায়ের সাহায্য নেন তিনি।  তাতেই যেন তাঁর জীবনে সর্বনাশ নেমে আসে। তিনি স্বপ্নেও ভাবতে পারেননি এত বড় কাণ্ড ঘটে যাবে।  চেহারার এই দুর্দশা দেখে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন ওই তরুণী। যন্ত্রণা কাঁটাতে তাঁকে  মানসিক চিকিৎসা নিতে হয়েছে বলে জানিয়েছেন তিনি।