আজকাল ওয়েবডেস্ক : অতিরিক্ত কাজের চাপ কী ডেকে নিয়ে আসছে মৃত্যু। মুখে কিছু না বলে যারা সারাদিন অফিসে বসে কাজ করে যান তারা এই ভয়ানক মৃত্যুর শিকার। কিছুদিন আগে কর্মস্থলে একজনের মৃত্যু সকলের মন নাড়িয়ে দিয়েছিল। সেই ঘটনার রেশ কেটে যাওয়ার আগে ফের এক ঘটনা। 

 

নাগপুরে এক আইটি কোম্পানির কর্মী কাজ করতে করতেই হার্ট অ্যাটাক হয়। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায় তার সহকর্মীরা। তবে সেখানে গিয়ে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 

 

বছর ৪০ এর ওই কর্মী দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানে কাজ করতেন। তার বাড়িতে খবর গেলে কান্নায় ভেঙে পড়েন তার স্ত্রী এবং ৬ বছরের সন্তান। ঘটনার জেরে অফিসের অন্য কর্মীরাও আতঙ্কিত। 

 

পুলিশ জানিয়েছে কাজ করার সময় হটাৎ অসুস্থ হয়ে পড়েন ওই কর্মী। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দেহ ময়নাতদন্ত করে তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে। 

 

যে প্রতিষ্ঠানের হয়ে তিনি কাজ করতেন তাদের পক্ষ থেকে সব ধরণের সাহায্য করার কথা বলা হয়েছে। সব অফিস কর্মীদের মেডিক্যাল বিমা করান ছিল বলেও জানিয়েছে তারা।