আজকাল ওয়েবডেস্ক: আগামী সপ্তাহেই শুরু অমরনাথ যাত্রা। জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা জানিয়েছেন, আসন্ন অমরনাথ যাত্রা উপলক্ষে সবরকম প্রস্তুতি নিয়েছে প্রশাসন। চলতি বছরের ২৯ জুন থেকে পূণ্যার্থীরা বাবা অমরনাথ জি বরফানি শিবলিঙ্গের দর্শন করতে পারবেন। এই মর্মে, নিরাপত্তা সহ সবরকমের প্রস্তুতি নিয়েছে প্রশাসন। শনিবার সকালে উপরাজ্যপাল শ্রীনগরস্থিত রাজভবন থেকে ভার্চুয়ালি বরফানি শিবলিঙ্গের উদ্দেশে শ্রদ্ধা জ্ঞাপন করেন। আজ রীতি মেনে হয়েছে পুজো পাঠ। তবে পূণ্যার্থীরা দর্শন পাবেন পরের সপ্তাহ থেকে।
Amarnath Yatra: ২৯ জুন থেকে শুরু অমরনাথ যাত্রা, আঁটসাঁট নিরাপত্তা
















